রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

এইচএসসি পরীক্ষা শুরু, অনুপস্থিত সাড়ে ৫ হাজার, বহিস্কার ৪

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩

চলতি বছরের এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে আজ সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনের পরীক্ষায় ৫ হাজার ৫২২ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এছাড়া রাজশাহী বোর্ডে ১ জন, বরিশাল বোর্ডে ১ জন ও দিনাজপুর বোর্ডে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ বিকেল ৫টায় আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয়ক কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এইচএসসি পরীক্ষার দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানান।
বাংলা প্রথমপত্রে ঢাকা শিক্ষা বোর্ডে ১ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ৯৩১ জন।
অন্যদিকে, দিনাজপুর বোর্ডে ৭৩৩ জন, কুমিল্লা বোর্ডে ৬৫৫ জন, যশোরে ৬২৪ জন, সিলেটে ৪০৭ জন, বরিশালে ৩৮০ জন, ময়মনসিংহে ৩৫৬ জন পরীক্ষায় অনুপস্থিত ছিল।
এদিকে, ৮ বোর্ডের অধীনে ১ হাজার ৪১৩টি কেন্দ্রে বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ তথ্যানুযায়ী, এসব কেন্দ্রে আজ পরীক্ষা দেওয়ার কথা ছিল ৯ লাখ ৪৬ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থীর। এর মধ্যে অংশ নিয়েছে ৯ লাখ ৪১ হাজার ৩২২ জন।
আর অনুপস্থিত ছিল ৫ হাজার ৫২২ জন, যা মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ৫৮ শতাংশ। অনুপস্থিতির এ হারের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে সন্তোষকজনক বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। মোট ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিলেন। এবার পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখেরও বেশি পরীক্ষার্থী।
এদিকে, বন্যার কারণে চট্টগ্রাম, মাদরাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা পিছিয়ে দেয়ার প্রেক্ষিতে তিন বোর্ডের প্রায় সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর পরীক্ষা গ্রহন আগামী ২৭ আগস্ট থেকে শুরু হবে।
এবার ডেঙ্গুর প্রার্দুভাব মোকাবেলায় কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ৮ আগস্ট আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত ও নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু, সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ থাকবে।
এবার এইচএসসি পরীক্ষায় সকল পরীক্ষার্থী (নিয়মিত,অনিয়মিত ও মানোন্নয়ন) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ২০২৩ সালের সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি ও সিলেবাস অনুযায়ী সকল বিষয়ে পূর্ণনম্বর ও পূর্ণসময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *