রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

দুই দেহ এক প্রাণ: শাবনূরকে কনকচাঁপা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩

[জুলফিকার মানিক-স্টাফ রির্পোটার:] দেশের ব্যাপক শ্রোতানন্দিত কণ্ঠশিল্পী কনকচাঁপা ও ঢাকাই সিনেমার তুমুল দর্শকপ্রিয় নায়িকা শাবনূর। দুজন দুজনকে ভীষণ পছন্দ করেন তারা।

কনকচাঁপা ও শাবনূরের এমন সম্পর্কের কথা জানেন তাদের ভক্ত-অনুরাগীরা। শাবনূরের এক জন্মদিনে কনকচাঁপা তার প্রিয় নায়িকা শাবনূর সম্পর্কে সবিস্তারে লিখেছেন।

অসংখ্য সিনেমায় শাবনূরের ঠোঁটে কনকচাঁপার গান দেশের চলচ্চিত্রপ্রেমীরা উপভোগ করেছেন। দুই যুগেরও বেশি সময় তারা একসঙ্গে কাজ করেছেন। শাবনূরের ঠোঁটে কনকচাঁপার অনেক গান কালজয়ী হয়েছে।

সিনেমার পর্দায় শাবনূরের ঠোঁটে কনকচাঁপার কিছু জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘সাগরের মতোই গভীর’, ‘এক দিন তোমাকে না দেখলে’, ‘আমার হৃদয় একটা আয়না’, ‘এক দিকে পৃথিবী’, ‘প্রেমের তাজমহল’, ‘তোমাকে চাই, শুধু তোমাকে চাই’, ‘এমন একটা দিন নাই’ সহ অনেক গান।

তবে কালের পরিক্রমায় এখন কনকচাঁপা ও শাবনূর দুজনই সিনেমার গান ও অভিনয় থেকে দূরে। শুধু তা-ই নয়, শাবনূর এখন স্থায়ীভাবে বাস করছেন সুদূর অস্ট্রেলিয়ায়। অন্যদিকে সংগীতশিল্পী কনকচাঁপা তার প্রিয় গ্রামের বাড়িতে দিন কাটাচ্ছেন।

এক সময় কাজের প্রয়োজনে প্রায় নিয়মিত শাবনূর-কনকচাঁপার দেখা হতো। তবে শাবনূর দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় স্থায়ী হলে দুজনের আর দেখা হয় না বললেই চলে। কিন্তু বেশ কয়েক বছর পর সান্নিধ্যে এলেন দুজন দুজনার।

কিছুদিন আগে কনকচাঁপা সংগীতানুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়ায় যান। সে সুযোগেই প্রিয় নায়িকা শাবনূরের বাসায় অতিথি হয়েছেন কনকাঁচাপা। দীর্ঘপর দুজন দুজনকে কাছে পেয়ে আনন্দে যেন আত্মহারা হয়ে যান। প্রাণ খুলে হাসি, গল্প আর আড্ডায় মেতে ওঠেন তারা।

 

কনকচাঁপা সেই আনন্দময় মুহূর্তের ছবি তার ফেসবুকে শেয়ার করেছেন। আজ (২০ আগস্ট) কনকচাঁপা তার ফেসবুক পেজে একটি ছটি পোস্ট করে লিখেছেন ‘দুই দেহ এক প্রাণ’।

কনকচাঁপার এ ছবি দেখে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। কমেন্ট বক্সে তারা প্রশংসা করছেন কনকচাঁপা ও শাবনূরের।

 

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *