মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশি নাগরিকদের জন্য আমিরাতে ভিসা সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস রাষ্ট্রদূতের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি তার দেশে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার আশ্বাস দিয়েছেন।

রাষ্টদূত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন।

পররাষ্ট্র সচিব শ্রমশক্তির মসৃণ গতিশীলতা নিশ্চিত করতে আমিরাতের রাষ্ট্রদূতকে মুলতবি থাকা কর্মসংস্থান ভিসার আবেদনসহ ভিসা সংক্রান্ত বিধিনিষেধ সমস্যা সমাধানের আহ্বান জানালে, জবাবে রাষ্ট্রদূত ভিসা সংক্রান্ত সমস্যা দ্রুত সুরাহার এ আশ্বাস দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, ভিসা পদ্ধতি সহজীকরণ, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সামাজিক কল্যাণমূলক প্রকল্পসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কাজ করার ওপর দৃষ্টি  নিবন্ধ করা হয়।

এতে বলা হয়, রাষ্ট্রদূত সংযুক্ত আরব আমিরাতের আতিথেয়তা, অর্থ, ব্যাংকিং এবং স্বাস্থ্য খাতে কর্মরত বৃহৎ প্রবাসী বাংলাদেশি জনগোষ্ঠীর উপস্থিতি স্বীকার করেন।  

বৈঠকে  দুদেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক উন্নয়নের সুযোগ নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রদূত আমিরাতের বিশিষ্ট সংস্থা যেমন লজিস্টিক লিডার ডিপি ওয়ার্ল্ড, নবায়নযোগ্য জ্বালানি কোম্পানি মাসদার ও এয়ার সার্ভিস প্রোভাইডার দনাতার বাংলাদেশে বিনিয়োগ এবং বাংলাদেশ ও আল-নাহিয়ান ট্রাস্টের জনকল্যাণমূলক উদ্যোগের মধ্যে সহযোগিতার বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন।

পররাষ্ট্র সচিব সংযুক্ত আরব আমিরাত থেকে প্রাপ্ত উল্লেখযোগ্য রেমিটেন্সের প্রশংসা করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা স্বীকার করেন।

পররাষ্ট্র সচিব, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের সাথে সংহতি প্রকাশ করায় সাজাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের সাধারণ ক্ষমার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকার ও রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। 

তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিভিন্ন সেক্টরে প্রবৃদ্ধির লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের গৃহীত উল্লেখযোগ্য সংস্কারগুলোও তুলে ধরেন। 

এছাড়া উভয় পক্ষ দ্বিপক্ষীয় সহযোগিতাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে উচ্চ পর্যায়ের রাজনৈতিক বিনিময়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করে।  

পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, দুই দেশের মধ্যকার বন্ধুত্ব সময় ও পরিস্থিতির পরিবর্তন নির্বিশেষে অবিচল, গভীর ও অটুট রয়েছে। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *