মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফ্যাসিবাদের গাছ কেটেছি, শিকড় উপড়ে ফেলতে প্রয়োজনে আমৃত্যু লড়াই করবো : আসিফ মাহমুদ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, মওলানা ভাসানী মজলুমের অধিকার প্রতিষ্ঠায় আমৃত্যু লড়াই সংগ্রাম করেছেন, ফ্যাসিবাদের মুলোৎপাটন না হওয়া পর্যন্ত আমাদেরও লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে।

তিনি বলেন, যে লক্ষ্য নিয়ে আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি,সে আন্দোলন শেষ হয়ে যায়নি। আমরা ফ্যাসিবাদের শুধু গাছটা কাটতে পেরেছি। কিন্তু মূল শিকড় উৎপাটন হয়নি। প্রশাসনের মধ্যে এখনো ফ্যাসিবাদের ভূত সর্বত্র রয়ে গেছে। তাদের উৎপাটন না করা পর্যন্ত আমাদের আন্দোলন ও সংগ্রাম অব্যহত থাকবে।

আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের সন্তোষে দরবার হলে মজলুম জননেতা মওলানা ভাসানীর ৪৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ‘মওলানা ভাসানী ও নতুন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম।

 

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। 

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক সানু। 

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিসিবি আমাদের তালিকা দিয়েছে, সারা দেশের নয়টি স্টেডিয়ামে আন্তর্জাতিক খেলা কখনও কখনও হতো। কয়েকটা আছে, যেগুলোতে ২৬ বছর আগে আন্তর্জাতিক খেলা হয়েছে। সেগুলোকে ব্যবহারযোগ্য করা হবে। 

তিনি আরও বলেন, এছাড়া বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থাগুলো পুনর্গঠনের কাজ চলছে। তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 

প্রধান অতিথি বলেন, দুই সহস্রাধিক শহীদের জীবন এবং ত্রিশ হাজার বীর যোদ্ধাদের ত্যাগের বিনিময়ে আমরা নতুন একটি বাংলাদেশ পেয়েছি। এখন আমরা নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন দেখছি, নির্মাণে কাজ করছি। ১৯৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পর মওলানা ভাসানী বলেছিলেন, আমাদের সংগাম এখনো শেষ হয়নি। তেমনি বৈষম্য বিরোধী আন্দোলনে ফ্যাসিস্টের পতনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। সংগ্রাম শেষ হতো যদি মুজিববাদী সংবিধানের পক্ষে কথা বলার বাংলাদেশে কেউ না থাকতো । মুজিবের ছবি নামানোয় কেউ মায়া কান্না না করতো। 

তিনি আরও বলেন, যত দিন নতুন প্রজন্ম প্রশাসনের বিভিন্ন জায়গায় দায়িত্ব না নেবে ততদিন পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ্য অর্জিত হবে না। 
তিনি টাঙ্গাইল স্টেডিয়ামকে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ মারুফের নামে নামকরণ করার  ঘোষনা দেন। এর আগে অতিথিদ্বয় মওলানা ভাসানীর মাজার জিয়ারত করেন। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *