শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

সচিবালয়ে অগ্নিকাণ্ডে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন, ৩ দিনে প্রাথমিক রিপোর্ট

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৪ (বাসস): সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জরুরি বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ ও উৎস খুঁজে বের করে আগামী তিন দিনের (রোববার) মধ্যে প্রাথমিক তদন্ত রিপোর্ট দেবে’। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। কমিটির অন্য সদস্যরা হলেন- গৃহায়ন সচিব, পুলিশের আইজি, কমিটির সদস্যসচিব থাকবেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের প্রধান, সশস্ত্র বাহিনীর একজন বিষ্ফোরক বিশেষজ্ঞ এবং বুয়েট থেকে ৩ জন বিশেষজ্ঞ- একজন সিভিল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন ইলেট্রনিক ইঞ্জিনিয়ার।

এক প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা সরকার খুবই গুরুত্বের সাথে নিয়েছে। যে কারণে স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। তিনি বলেন, এই ঘটনার অবশ্যই সুষ্ঠু এবং  বিস্তারিত তদন্ত হতে হবে। তদন্ত মোতাবেক আমরা অবশ্যই এমন সিদ্ধান্ত নিবো, যাতে এ ধরনের ঘটনা আগামীতে আর না ঘটে।

তদন্ত রিপোর্টে যেন সব তথ্য উঠে আসে- এ জন্য গণমাধ্যমকর্মীসহ সকলকে তদন্ত কমিটিকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

অপর এক প্রশ্নের উত্তরে পরিবেশ উপদেষ্টা জানান, তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্টের পর চূড়ান্ত রিপোর্টও দ্রততার সঙ্গে করা হবে এবং সেই রিপোর্ট সংবাদমাধ্যমসহ সকলকে জানানো হবে। 

সরকারি কর্মকর্তাদের মধ্যে ফৌজদারি অপরাধ করেছে- এমন অনেকের বিরুদ্ধে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করছে এই প্রশ্নের উত্তরে রিজওয়ানা হাসান বলেন, ‘কাউকে এখানে ছাড় দেওয়া হচ্ছে না। তবে রাষ্ট্রীয় পর্যায়ে কাউকে অপরাধী সাব্যস্ত করার আগে তার বিরুদ্ধে একটা তদন্ত করতে হয়। তদন্তের কাজ করে ইতোমধ্যে অনেকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেককে চাকরি থেকে সরানো হয়েছে, কাউকে ওএসডি করা হয়েছে। কেউ কেউ এখন কারাগারে আছে’।

তিনি আরও বলেন, কেউ একজন দাগি আসামি আছে- তাকে ছাড় দেওয়া হচ্ছে, এমন কোনো ঘটনা নেই। আইনী প্রক্রিয়া অনুসরণ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে়র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সচিবালেেয় অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে মন্ত্রণালয়ের মধ্যে একটা আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, ৫টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে এবং অন্যান্য ক্ষতি হয়েছে। এগুলো হলো- ডাক ও টেলিযোগাযোগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সড়ক ও যোগাযোগ বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

এক প্রশ্নের উত্তরে আসিফ মাহমুদ বলেন, স্থানীয় সরকার বিভাগের পিরোজপুরে একটি প্রকল্পে অর্থ লোপাটের প্রাথমিক তথ্য পাওয়া গেছে, যার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়ার সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। 

রিজওয়ানা হাসান জানান, সচিবালয়ে অগ্নিকাণ্ডে ফায়ার কর্মী যিনি মারা গেছেন, তার জন্য শোক প্রস্তাব নেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে  স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *