শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

তিব্বতের প্রত্যন্ত অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৩২ জনের প্রাণহানি, আহত ৩৮

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

তিব্বতের একটি প্রত্যন্ত হিমালয় অঞ্চলে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জনের প্রাণহানি এবং ৩৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় ৯টা ৫ মিানটে ৭.১ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে এবং এরপর একাধিক আফটারশক (ভূমিকম্প পরবর্তী ছোটো কম্পন) হয়।

বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বেইজিং থেকে এএফপি জানায়, ‘তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ভূমিকম্প ব্যুরো থেকে একজন প্রতিবেদক জানান, চাংসুও টাউনশিপ, কুলুও টাউনশিপ এবং ডিংরি কাউন্টির কুওগুও টাউনশিপসহ তিনটি টাউনশিপ মানুষের মৃত্যু হয়েছে। ইউএসজিএস কম্পন মানচিত্র নির্দেশ করেছে- ভূমিকম্পের কম্পন প্রতিবেশী নেপাল এবং উত্তর ভারতের কিছু অংশে অনুভূত হয়েছে। 

ইউএসজিএস ও চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার উভয়ই নেপালের সাথে হিমালয় সীমান্তের নিকটবর্তী প্রত্যন্ত তিব্বত মালভূমিতে ভূমিকম্পটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ভূমিকম্পে গ্রাম অঞ্চলে কয়েকটি বাড়ি ধসে পড়েছে।

উৎপত্তিস্থলের প্রায় ১৮০ কিলোমিটার দূরবর্তী নিকটতম প্রধান পবিত্র নগরী শিগাৎসে। নগরীটি দালাই লামার পর তিব্বতি বৌদ্ধধর্মের দ্বিতীয় সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা পঞ্চেন লামার ঐতিহ্যবাহী আসন রয়েছে।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *