বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

১ আগস্ট থেকে খোলা গার্মেন্টসসহ রপ্তানিমুখী সব কারখানা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের আরোপিত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই আগামী রোববার (১ আগস্ট) থেকে খুলে দেয়া হচ্ছে তৈরি পোশাকসহ রপ্তানিমুখী সব ধরনের  শিল্পকারখানা।

শুক্রবার মন্ত্রী পরিষদ বিভাগের মাঠ প্রশাসন ও সমন্বয় অধিশাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসজনিত রোগের বিস্তার রোধে আরোপ করা কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে রপ্তানিমুখী সব ধরনের কারখানা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী রোববার (১ আগস্ট) সকাল ৬টা থেকে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা খোলা যাবে। তাই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে।

গত কয়েকদিন ধরেই শিল্প কারখানা খুলে দেয়ার দাবি জানিয়ে আসছেন শিল্পদ্যোক্তারা। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সঙ্গে বৈঠক করে শিল্পকারখানা খুলে দেয়ার অনুরোধ জানান তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদনপত্রও দিয়ে আসেন ব্যবসায়ীরা। ওই দিন বৈঠক শেষে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান সাংবাদিকদের বলেন, বিভিন্ন খাতের ব্যবসায়ীরা সচিবের সঙ্গে দেখা করেছেন। আমাদের দাবি, লকডাউনে সব ধরনের শিল্পকে যেন কাজ করতে সুযোগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর কাছে ওনার মাধ্যমে এই অনুরোধ করেছি। তিনি বলেছেন, উনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কথা বলে এই ডিসিশনটা খুব তাড়াতাড়ি দেবেন।

তিনি বলেন, করোনা পরিস্থিতি, সংক্রমণ, মৃত্যু সবকিছু মাথায় নিয়ে সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। সরকার এটা বিবেচনা করবে বলে আশা করি।

করোনা সংক্রমণ রোধে সরকার গত ১৩ জুলাই কঠোর বিধিনিষেধ আরোপ করে। এরপর ১৯ জুলাই থেকে আবারও সেই বিধিনিষেধের সময় ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে চলমান বিধিনিষেধের মধ্যেই এখন শিল্প কারখানা খুলে দেয়ার নির্দেশ দিল সরকার।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *