শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আরও ২১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০৮ জনই রাজধানীর ৪১টি হাসপাতালে। অন্য দশজন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিন হাজার ৯০১ জন রোগী হাসপাতালে ভর্তি হলেন। 

বৃহস্পতিবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ তথ্য জানিয়েছে।

আইইডিসিআর জানায়, চলতি বছর ভর্তি হওয়া মোট রোগীর মধ্যে দুই হাজার ৮৩৬ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ৫৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে রাজধানী ঢাকার ৪১টি হাসপাতালে ভর্তি আছেন এক হাজার ১২ জন। এ পর্যন্ত ডেঙ্গু সন্দেহে দশজনের মৃত্যুর খবর আইইডিসিআরে জমা পড়েছে।

এদিকে এডিস মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন চিরুনি অভিযানসহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে যাচ্ছে। যেসব ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব ভবন মালিককে বিভিন্ন অঙ্কের অর্থ জরিমানা করছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুই সিটি করপোরেশন অভিযান চালিয়ে ৪৪ ভবন মালিককে ১১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা করে।

 

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, বৃহস্পতিবার ১০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ১০ ভবন মালিককে ছয় লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেন। 

অভিযানকালে মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সবাইকে এডিস মশা, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে 'তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন' স্লোগান মেনে চলার পাশাপাশি করোনা রোধে সরকারি নির্দেশনা মানার পরামর্শ দেওয়া হয়।

এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনও (ডিএসসিসি) ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায়। এ সময় এডিস মশার লার্ভা ও বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় ৩৪টি নির্মাণাধীন ভবন ও বাড়িকে চার লাখ ৯৩ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *