সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ নাগরিকদের দ্রুত আফগানিস্তান ত্যাগের নির্দেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

তালেবান যোদ্ধারা একের পর এক শহর দখল করায় আফগানিস্তানে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। এ অবস্থায় আফগানিস্তানে অবস্থানরত সব ব্রিটিশ নাগরিককে দ্রুত দেশত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য।

তালেবান ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ তীব্রতর হওয়ায় ব্রিটেনের পররাষ্ট্র দফতর থেকে সতর্ক করেছে। একই সঙ্গে আফগানিস্তানে ভ্রমণে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র দফতর জানায়, সন্ত্রাসীরা আফগানিস্তানে আরও শক্তিশালী হামলা চালাতে পারে। পাশাপাশি আফগানিস্তানজুড়ে পশ্চিমা নাগরিকদের অপহরণের শিকার হওয়ার চরম ঝুঁকি রয়েছে।

এছাড়া আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা নিশ্চিত করতে ব্রিটিশ নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগের জন্য বলা হয়েছে।

পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস আফগানিস্তান ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিতে ওয়েবসাইট আপডেট করেছে। 

এক বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে সংকট আরও বাড়ছে। আপনি যদি এখনও আফগানিস্তানে থাকেন, তবে বিলম্ব না করে দ্রুত ত্যাগ করুন। কারণ নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।

এদিকে শনিবার দ্রুত মার্কিন নাগরিকদের আফগান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা দেশটি থেকে বিদায় নিতেই একের পর এক শহর দখল করছেন তালেবান যোদ্ধারা।

এ পরিস্থিতিতে তালেবান হামলা থেকে বাঁচতে দ্রুত সব নাগরিককে আফগান ছাড়ার নির্দেশ দিল যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য।

প্রায় দুই দশকের যুদ্ধের পর মার্কিন নেতৃত্বাধীন সেনাবাহিনী প্রত্যাহারের সময় আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিতে তালেবানযোদ্ধারা ব্যাপক লড়াই শুরু করার পর এমন সতর্কবার্তা ঘোষণা করা হলো।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *