শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো মৃত্যু ২৪১, শনাক্ত ১০,২৯৯ জন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরো ২৪১ জনের মৃত্যু হয়েছে। এসময় শনাক্ত হয়েছে আরো ১০ হাজার ২৯৯ জন।

 

রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুসারে, নতুন মৃত্যুসহ দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৬৫২ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৫৩ হাজার ৬৯৫ জন।

 

গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার শতকরা ২৪.৫২ শতাংশ। মৃত্যুর হার ১.৬৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১৬ হাজার ৬২৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১২ লাখ ৫ হাজার ৪৪৭ জন। সুস্থতার হার ৮৯. ০৫ শতাংশ।

 

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ১০৫ জন, খুলনা বিভাগে ৩০ জন, চট্টগ্রামে ৫৯ জন, রংপুরে ১০ জন, বরিশালে ১২ জন, সিলেটে ৭ জন, রাজশাহীতে ১২ জন এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

বিশ্ব পরিস্থিতি

বিশ্বে মহামারী করোনাভাইরাসের নতুন ডেল্টা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২ লাখ ৮৫ হাজার ৫৯৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ২০ কোটি ২২ লাখ ১১ হাজার ৪৩৮ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪৩৭ কোটি ৬৮ লাখ ৮ হাজার ৯৯৭ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ৫৭ লাখ ৩৮ হাজার ৭০০ জন এবং মৃত্যুবরণ করেছে ৬ লাখ ১৬ হাজার ৭১৩ জন।

 

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট ৩ কোটি ১৮ লাখ ৯৫ হাজার ৩৮৫ জনের সংক্রমণ নিয়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণের স্থানে অবস্থান করছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ২৭ হাজার ৩৭১ জনে।

অপরদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬২ হাজার ৭৫২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ২ কোটি ১ লাখ ৫১ হাজার ৭৭৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
সূত্র : ইউএনবি

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *