মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

৩০ মিনিটেই শেষ মেসির সব জার্সি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে লিগ ওয়ানের ক্লাব পিএসজিতে যোগ দিলেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি।

আর্জেন্টাইন এ তারকাকে দলে ভেড়ানোর পর নিজেদের অফিসিয়াল অনলাইন স্টোরে তার ৩০ নম্বর জার্সি বিক্রির জন্য প্রদর্শন করে ফরাসি জায়ান্টরা। মাত্র ৩০ মিনিটের মধ্যেই আর্জেন্টাইন তারকার সব জার্সি বিক্রি হয়ে গেছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, মেসির জার্সি বেশ চড়া দামেই বিক্রি করছে পিএসজি। গোটা স্কোয়াডের মধ্যে মেসির জার্সির দামই সবচেয়ে বেশি ১৫৭.৯৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা প্রায় ১৫ হাজার ৭২০ টাকা। 

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মেসির পর জার্সির দামের দিক থেকে সমান অবস্থানে রয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার, আনহেল দি মারিয়া ও লিয়ান্দ্রো পারেদেস। তাদের জার্সির দাম ১০৭.৯৯ ইউরো করে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭৪৫ টাকা)।

প্যারিসের এ ক্লাবটিতে ৩০ নম্বর জার্সি নিয়ে নেইমার-এমবাপ্পেদের সঙ্গে মাঠ মাতাবেন এ ফুটবল যাদুকর। ক্লাবটির হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র নিজের ১০ নম্বর জার্সিটি দিতে চেয়েছিলেন পুরোনো বন্ধু মেসিকে। তবে এ প্রস্তাবে সম্মতি দেননি এ বার্সা লিজেন্ড। তিনি জানান, দশ নম্বর জার্সিটি তার বন্ধুর (নেইমার) জন্যই তোলা থাকবে।  

এদিকে মেসির জন্য বরাদ্দ করা ৩০ নম্বর জার্সিটির জন্য নিয়মও পরিবর্তন করেছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। লিগ ওয়ানে ১, ১৬ ও ৩০ নম্বর জার্সি বরাদ্দ ছিল গোলরক্ষকদের জন্য । কিন্তু ১৭ বছর আগে ৩০ নম্বর জার্সি পরেই ন্যু ক্যাম্পে ক্লাব ফুটবলে অভিষেক হওয়ায় এ নম্বর সম্বলিত জার্সি গায়ে মুড়িয়ে মাঠে নামতে চেয়েছেন আর্জেন্টাইন এ অধিনায়ক। তাই নিয়ম পরিবর্তন করে মেসিকে ৩০ নম্বর জার্সি পরার অনুমতি দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *