বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

টিকা নিয়ে নৈরাজ্য চলছে, সরকার ব্যর্থ: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা মোকাবিলায় এই সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এর ফলে আজকে টিকা প্রদানে ম্যানেজমেন্টের প্রচণ্ড রকমের যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সেই নৈরাজ্যের কারণে গোটা জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। আমরা পত্রপত্রিকায় তা দেখতে পাচ্ছি। আসলে করোনা মোকাবিলায় সরকারের টোটাল ম্যানেজমেন্ট ব্যর্থ হয়েছে। অপরিকল্পিত লকডাউন, অপরিকল্পিত টিকা ব্যবস্থা, অপরিকল্পিত মানুষের জীবনব্যবস্থা সব মিলিয়ে এই সরকারের আর এক মুহূর্ত ক্ষমতায় থাকা উচিত নয়। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ভয়াবহ ফ্যাসিস্ট সরকার আজকে আমাদের বুকের ওপর চেপে বসেছে।

 

গতকাল বৃহস্পতিবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বিএনপি মহাসচিব নেতাকর্মীদের নিয়ে বনানী কবরস্থানে তার কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

 

এই সময় আমান উল্লাহ আমান, আবদুস সালাম, ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, আমিনুল হক, রফিকুল আলম মজনু, সাইফুল আলম নিরব, সুলতান সালাহউদ্দিন টুকু, মোরতাজুল করীম, মামুন হাসান, এস এম জাহাঙ্গীর, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, ফজলুল রহমান খোকন,বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবির খান, জাসাস জাতীয় নির্বাহী কমিটি’র সহ সভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, মিজানুর রহমান সরদার মিলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ইঞ্জিঃ মোঃ মঞ্জু মিয়া, অর্থ সম্পাদক ক্যাপ্টেন [অব.] মিজানুর রহমান, দফতর সম্পাদক শাহ মোঃ বিল্লাল হোসেন, সেমিনার বিষয়ক সম্পাদক বিলাল আহমদ চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুফ আলী, হুমাযুন কবির ঢালী, সহ দফতর সম্পাদক মোঃ মিজানুর রহমান, সহ তথ্য বিষয়ক সম্পাদক দেওয়ান শাহজান সাজু, জাসাস ঢাকা মহানগর এর যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম দিপু, শফিকুল হাসান রতন, শামসুদ্দিন ভূইয়া, জাহিদ হোসেন ইমন, জাসাস নেতা নজরুল ইসলাম, শেরে বাংলা নগর থানার সভাপতি খান আহসান রেজা জুয়েল, উত্তর-পূর্ব থানার সভাপতি আলমগীর হোসেন রতন, আদাবর থানার সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক এম এ সবুর, বাড্ডা থানার সাধারণ সম্পাদক জাকির হোসেন খালাসী, দক্ষিণ খান থানার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জাসাস নেতা ইব্রাহিম খলিল, মিলনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ৭টার দিকে ফুলের তোড়া নিয়ে বনানী কবরস্থানে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি কোকোর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দোয়া করেন।

কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে বেলা ১১টায় বিএনপির কর্মসূচি থাকলেও রুহুল কবির রিজভী অসুস্থ থাকায় এবং জনসমাগম এড়াতে একা একা শ্রদ্ধা জানান কোকোর কবরে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি ৪৫ বছর বয়সে মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান কোকো। পরে ২৮ জানুয়ারি তার মরদেহ দেশে এনে বনানী কবরস্থানে দাফন করা হয়।

আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়।  এ সময় বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দ্বায়িত্বে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট  আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন,সদস্য খান রবিউল ইসলাম রবি, জাসাস এর সহ সভাপতি জাহাঙ্গীর আলম রিপন, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস ছাত্তার পাটোয়ারী, জাসাস এর সহ দফতর সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এছাড়াও বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়েও মিলাদের আয়োজন করা হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *