শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আফগানিস্তান ছেড়ে পালানো আশরাফ গানি আবু ধাবিতে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির খোঁজ মিলেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবু ধাবিতে।  

 

আরব আমিরাতের পররাষ্ট্র দপ্তর বুধবার এক বিবৃতিতে বলেছে, “মানবিক দিক বিবেচনা করে আশরাফ গানি এবং তার পরিবারকে আমাদের দেশে স্বাগত জানানো হয়েছে।”

ঝটিকা অভিযানে আফগানিস্তানের বেশিরভাগ এলাকা দখলে নিয়ে গত রোববার সকালে কাবুলের প্রবেশ পথগুলোর নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এরপর বিকালে প্রেসিডেন্ট গানির দেশত্যাগের খবর আসে এবং প্রেসিডেন্ট প্রাসাদও তালেবানের দখলে চলে যায়।

প্রাথমিকভাবে সেদিন রয়টার্স খবর দিয়েছিল, আশরাফ গানি তার ঘনিষ্ঠ সহযোগীদের নিয়ে পালিয়েছেন প্রতিবেশী দেশ তাজিকিস্তানে। কোনো কোনো সংবাদমাধ্যমে তার উজবেকিস্তান অথবা ওমানে যাওয়ারও খবর আসে।

বুধবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, আশরাফ গানিকে আবু ধাবিতে দেখা গেছে বলে কয়েকটি সূত্রে খবর এসেছে। পরে সেই খবরই নিশ্চিত করল আরব আমিরাতের পররাষ্ট্র দপ্তর।  

দেশ ছেড়ে যাওয়ার পর রোববার রাতে এক ফেইসবুক পোস্টে প্রসিডেন্ট গানি বলেন, “রক্তপাত এড়ানোর জন্য আমার মনে হয়েছে দেশ ছেড়ে যাওয়াই ভালো হবে।”

 

২০১৪ সাল থেকে আফগানিস্তানের প্রসিডেন্ট হিসেব দায়িত্ব পালন করে আসা আশরাফ গানির এভাবে দেশ ছাড়া নিয়ে তার সহযোগীরাও তীব্র সমালোচনা করেছেন।

 

তালেবানের সঙ্গে সরকারের শান্তি আলোচনার মধ্যস্থতাকারী আবদুল্লাহ আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, “আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। পুরো জাতিই তার বিচার করবে।”

গানির মন্ত্রিসভার ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী বলেছিলেন, “আমাদের হাত পিছমোড়া করে বেঁধে দেশটা বিক্রি করে দিয়ে চলে গেল ওই ধনী লোক আর তার গ্যাং।”

আশরাফ গানি সঙ্গীসাথীদের নিয়ে দেশ ছেড়ে পালানোর সময় চারটি গাড়ি ও হেলিকপ্টারে করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে গেছেন বলে খবর দেয় কাবুলে রাশিয়ার দূতাবাস।

দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেঙ্কোর বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ জানায়, “বিপুল পরিমাণ অর্থ ভর্তি ছিল চারটি গাড়ি, তাছাড়া একটি হেলিকপ্টারেও অর্থের একটি অংশ তোলার চেষ্টা করেছিল। কিন্তু জায়গা না হওয়ায় অনেক অর্থ টারমাকে ফেলে যায়।”

 

একই ধরনের অভিযোগ এসেছে তাজিকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ জহির আগবরের পক্ষ থেকেও।

পালানোর সময় আশরাফ গানি ১৬ কোটি ৯০ লাখ ডলার নিয়ে গেছেন দাবি করে  জহির আগবর বলেছেন, “এটা জাতি আর দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা”।

বুধবার তাজিক রাজধানী দুশানবেতে আফগান দূতাবাসে এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন রাষ্ট্রদূত আগবর।

তিনি বলেন, গানি সরকারের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমানুল্লাহ সালেহকে আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট হিসেবে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার দূতাবাস। 

নিজেকে আফগানিস্তানের ‘বৈধ’ অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান ঘোষণা করে আমানুল্লাহ সালেহ মঙ্গলবার বলেছিলেন, তালেবানের কাছে তিনি ‘মাথা নত’ করবেন না।

২০০১ সালে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অভিযানে গোঁড়া ইসলামী দল তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হয়েছিলেন হামিদ কারজাই।

কারজাইর পর ২০১৪ সালে আফগানিস্তানে প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছিলেন আশরাফ গানি। সাত বছরের মাথায় তালেবান বাহিনী অনেকটা বিনা প্রতিরোধেই আবার দেশের দখল নিল।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *