মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২ মৃত্যু, ২১৪ জন হাসপাতালে ভর্তি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ২১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মৃত্যু হয়েছে আরও দুইজনের। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগে মোট ৬৩ জনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৫৭১ জনে।

সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে রাজধানীর ৪৫টি সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৩ জন। বাকি ৫১ জন ঢাকার বাইরে।

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১৬ হাজার ৫১৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট চিকিৎসাধীন আছেন ৯৮৯ জন। এরমধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ৭৫৮ জন এবং ঢাকার বাইরে ২৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে মারা যাওয়া দুইজনের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে, আরেকজনের ৬০ বছরের ওপরে।

এদিকে ডেঙ্গু রোগের জীবাণুবাহী এডিস মশা নিয়ন্ত্রণে রাজধানীর দুই সিটি করপোরেশন মশার ওষুধ ছিটানো ছাড়াও বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। যেসব ভবন ও স্থাপনায় এডিস মশার লার্ভা ও মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়া যাচ্ছে, সেসব স্থাপনার মালিককে বিভিন্ন অংকের জরিমানা করা হচ্ছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *