বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

জনসমর্থনহীন বলেই বিএনপি বেশি বাজে : তথ্যমন্ত্রী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, খালি কলসির মতোই জনসমর্থনহীন বলেই বিএনপি বেশি বাজে।
ড. হাছান বলেন, ‘প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন, কোন দু:খে বিএনপিকে মানুষ ভোট দেবে! আবার কি পেট্রোল বোমা মারার জন্য, পাঁচশ’ জায়গায় আবার একসাথে বোমা বিস্ফোরণের জন্য, আদালতে বোমা বিস্ফোরণের জন্য এবং বঙ্গবন্ধু এভিনিউয়েতে যেভাবে গ্রেনেড হামলা হয়েছিল সেধরণের হামলা হওয়ার জন্য, কিবরিয়া, আহসান উল্লাহ মাস্টারের মত সংসদ সদস্যদের হত্যা করার জন্য, বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমানের উৎপত্তি হওয়ার জন্য!’
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সম্পাদক ফোরামের প্রতিনিধিরা বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিড বাস্তবায়নের জন্য তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানাতে এলে তাদের সাথে বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
সম্পাদক ফোরামের আহ্বায়ক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ফারুক আহমেদ তালুকদার ও সদস্যদের মধ্যে দুলাল আহমেদ চৌধুরী, বেলায়েত হোসেন, আজিজুল ইসলাম ভূঁইয়া, নাঈমুল ইসলাম খান, মীর মনিরুজ্জামান, মফিজুর রহমান, রিমন মাহফুজ এসময় সম্প্রচারমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দেন এবং আইন বাস্তবায়নে সরকারের পাশে তাদের দৃঢ় অবস্থান ব্যক্ত করলে মন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান।
বিএনপি মহাসচিবের আরেকটি মন্তব্য ‘নির্বাচন কমিশন গঠন নিয়ে জনগণকে ধোঁকা দেয়া হচ্ছে’ এর জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী আছেন, তারা বিভিন্ন সময়ে যদি এ ধরণের কথাবার্তা না বলেন, তাদের যে বুদ্ধি আছে এটা তো জনগণ জানবে না। এজন্যই তারা কথাগুলো বলেন। আর সার্চ কমিটির মাধ্যমে গঠিত গত নির্বাচন কমিশনে বিএনপি’র ঘোরতর সমর্থকও একজন সেখানে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। সার্চ কমিটি যে সঠিকভাবে কাজ করে, নির্বাচন কমিশনের দিকে তাকালেই সেটি বোঝা যায়। এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠিত হবে।’
বাংলাদেশে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার হবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সংবিধান অনুযায়ী বর্তমান সরকারই নির্বাচনের সময়ে নির্বাচনকালীন সরকার হিসেবে দায়িত্ব পালন করবে, রুটিন কাজ করবে। আর নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে। সরকারের অধীনে নির্বাচন হয় না। সবদেশে তাই হয়, আমাদের দেশেও তাই হবে। ইংল্যান্ড, আমেরিকা, ভারত বৃহৎ গণতন্ত্রের দেশ সেখানে হয়, কন্টিনেন্টাল ইউরোপের সবদেশে হয়, জাপানে হয়, অস্ট্রেলিয়াতেও যেভাবে হয়, আমাদের দেশেও একইভাবে নির্বাচন হবে।’
তথ্যমন্ত্রী এসময় সংবাদপত্রগুলোর প্রচার সংখ্যা নির্ধারণে ত্রুটি পরিহার করে ঠিক সংখ্যা নির্ধারণের জন্য সাংবাদিক সম্পাদক নাঈমুল ইসলাম খানের প্রস্তাবসহ সার্বিকভাবে গণমাধ্যমের ক্ষেত্রে শৃঙ্খলা আনার বিষয়ে সম্পাদক ফোরাম প্রতিনিধিদের আগ্রহকে সাধুবাদ জানান। ড. হাছান মাহমুদ জানান, ন্যায় ও ন্যায্যতার ভিত্তিতে নিয়মনীতি প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে।  সূত্র: বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *