রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সকল মামলা প্রত্যাহারের আহ্বান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সকল আন্দোলনে আপোষহীন নেত্রী, বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমুলক সকল মামলা অবিলম্বে প্রত্যাহারের আহবান জানিয়েছেন।

আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রতিহিংসা পরায়ণ মনোভাবের প্রতিফলন হিসেবে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা দ্রুত প্রত্যাহার করে তাঁকে স্বদেশে (নিজ মাতৃভূমি) ফিরে আসার সুযোগ করে দেওয়ার দাবিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত ইবনে মঈন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও  ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, আবু নাসের মোঃ রহমতুল্লাহ, কৃষক দল নেতা এসকে সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ এ সভায় বক্তৃতা করেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি চেয়ারপার্সন ও বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি নির্মম নির্যাতন করা হয়েছে। পতিত স্বৈরাচার প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর (বেগম খালেদা জিয়া) বিরুদ্ধে বেশ কয়েকটি বানোয়াট মামলা দায়ের করে তাঁকে হয়রানিমূলকভাবে জেলে রেখেছেন বছরের-পর-বছর। এর কারণ হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সর্বদা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার জন্য সারা জীবন লড়াই করে যাচ্ছেন। দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্রের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই নেত্রী তাঁর পুরো জীবনটা বিলিয়ে দিয়েছেন কিন্তু স্বৈরাচারের ফাঁদে পা দিয়ে কখনোই আপোষ করার চেষ্টা করেননি।’ 

তিনি বলেন,‘স্বৈরাচারের কারসাজিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে সাজা দেওয়া হয়েছে। তারেক রহমান তার তারুণ্যের পুরো সময়টা দেশের বাইরে কাটাতে বাধ্য হয়েছেন। তার নামে মিথ্যা মামলা দিয়ে জোর করে তাকে বিদেশে পাঠিয়েছে। শুধু তাই নয়, বিগত দিনের ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের পত্র-পত্রিকায়, মিডিয়ায় তার বক্তব্য প্রচার করতে দেয়নি। কিন্তু স্বৈরাচারের বিদায় হলেও তাঁদের দু’জনের মামলা এখনো প্রত্যাহার করা হয়নি।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *