শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে সিন্ডিকেট শনাক্তে কাজ করছে সরকার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি ঠেকাতে অন্তর্বর্তী সরকার বাজার সিন্ডিকেট চিহ্নিত করতে কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি আজ সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন।

আজাদ মজুমদার বলেন, ‘সিন্ডিকেট শনাক্ত এবং ভেঙ্গে দেওয়ার চেষ্টা চলছে। আমরা আপনাদের সহযোগিতা চাইছি। যদি আপনাদের কাছে সিন্ডিকেটের বিষয়ে কোনো তথ্য থাকে, কারা দাম বাড়াচ্ছে এবং একচেটিয়া ব্যবসা করছে, দয়া করে তা আমাদের জানাবেন। সরকার অবশ্যই এ বিষয়ে পদক্ষেপ নেবে।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে উল্লেখ করে আজাদ বলেন, সরকার ইতোমধ্যে পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে কিছু পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি উল্লেখ করেন, ডিমের দাম বর্তমানে ঊর্ধ্বমুখী। তাই ডিম আমদানিতে শুল্ক ৩৩ শতাংশ থেকে কমিয়ে ১৩ শতাংশ করা হয়েছে।

তিনি আরো জানান, ভোজ্যতেল আমদানি শুল্ক পাঁচ শতাংশ হ্রাস এবং মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডিমের দাম সহনীয় রাখতে পাইকাররা এখন সরাসরি কৃষকদের কাছ থেকে ডিম কিনবেন বলে জানান তিনি।

আজাদ বলেন, সরকার বিভিন্ন এলাকায় খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচির আওতায় আলু, পেঁয়াজ ও সবজিসহ কৃষি পণ্য সাশ্রয়ী মূল্যে বিক্রি শুরু করছে।

বর্তমানে ২০টি স্থানে পণ্য বিক্রি হচ্ছে, তবে বিক্রয় কেন্দ্রের সংখ্যা আরো বাড়ানো হবে বলে তিনি জানান। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ রাজধানীর আব্দুল গণি রোডে আনুষ্ঠানিকভাবে এই কৃষিপণ্য বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন।

প্রাথমিকভাবে, সরকার ২০টি স্থানে ট্রাকের মাধ্যমে ১০টি পণ্য বিক্রি শুরু করেছে। বিক্রয় কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, খাদ্য ভবন, মানিক মিয়া এভিনিউ, মিরপুর-১০, বাসাবো, বোসিলা, রায়েরবাজার, রাজারবাগ, মুগদা উত্তর, মুগদা দক্ষিণ, পলাশী মোড়, হাজারীবাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ি, উত্তরখান, দক্ষিণখান, কামরাঙ্গীরচর, রামপুরা ও জিগাতলা।

এই কর্মসূচির আওতায় প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি ডজন ডিম ১৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা এবং বিভিন্ন প্যাকেজে সবুজ সবজি বিক্রি হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *