শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় ৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

এইডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত এক দিনে ৫৮ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর আগের দিন বৃহস্পতিবার ১১৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছিলেন। আর তার আগের দিন বুধবার ভর্তি হয়েছিলেন ১০৮ জন ডেঙ্গু রোগী। সে হিসেবে নতুন ডেঙ্গু রোগীর সংখ্যা ধারাবাহিকভাবে কমে আসছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৫ দিনে মোট ৩ হাজার ২৬২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৭ জনের।

এ বছর অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল সবেচেয়ে বেশি। এরপর অক্টোবরের মাঝামাঝি থেকে তা কিছুটা কমতে থাকে।

নভেম্বরে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ থেকে ১৮০ এর মধ্যে ওঠানামা করছিল। নভেম্বরের শেষ সপ্তাহে এসে তা ৬০ এর নিচে নেমে এল।


স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত নতুন যে ৫৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে গেছেন, তাদের ৫৬ জনই ঢাকার বাসিন্দা। গত একদিনে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর আসেনি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪৪৬ জন ডেঙ্গু রোগী, যাদের ৩৩৬ জনই ঢাকা মহানগরীর। অন্যান্য বিভাগে ১১০ জন রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর মোট ২৬ হাজার ৯১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তাদের মধ্যে ২৬ হাজার ৩৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। মৃত্যু হয়েছে ৯৮ জনের।

করোনাভাইরাস মহামারীর মধ্যে জুলাই মাস থেকে উদ্বেগ বাড়াতে থাকে ডেঙ্গু। সেপ্টেম্বর মাসে এ মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৮৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। ওই মাসে মারা যান ২৩ জন।


তার আগে অগাস্ট মাসে ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে চিকিৎসা নিন। আর ডেঙ্গুতে প্রাণ যায় ৩৪ জনের। 

অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গেছেন ৫ হাজার ৪৫৮ জন, মৃত্যু হয়েছে ২২ জনের।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন, এ বছরই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছিল এই ভাইরাস জ্বরে।

সে বছর বিভিন্ন হাসপাতাল থেকে আসা ২৬৬টি মৃত্যু পর্যালোচনা করে ১৪৮ জনের ডেঙ্গুতে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছিল আইইডিসিআর।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *