শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

মানুষ তাকিয়ে আছে বিএনপি’র দিকেঃচিত্রনায়ক হেলাল খান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস চাঁদপুর জেলা আয়োজিত চাঁদপুরের জেএন সেনগুপ্ত রোডস্থ মুনীরা ভবন অডিটরিয়ামে আজ বিকেল ৩ টায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে জাসাসকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সকল সাংগঠনিক জেলা এবং মহানগরসমূহে কর্মীসভা করে ঢালাওভাবে সাজিয়ে কমিটি গঠন করা হবে। তারই অংশ হিসেবে চাঁদপুরে আসা। আপনারা জানেন মহান স্বাধীনতা যুদ্ধের এক বছর আগে প্রায়াত জহির রায়হানের একটি সিনেমা হয়েছিল ‘জীবন থেকে নেয়া’। স্বাধীনতা যুদ্ধের সময় এই সিনেমার বিশাল ভূমিকা ছিল। তেমনি আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের নেতা চান নাটক, পথনাটক, কবিতা, গান এগুলোর মাধ্যমে আমরা মানুষকে জাগ্রত করবো। মানুষ তাকিয়ে আছে আমাদের দল বিএনপি’র দিকে। তাই আমরা মাঠে, ঘাটে সবখানেই পথনাটক, নাটক, কবিতা, গান এর মাধ্যমে মানুষকে জাগ্রত করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবার কাছ থেকে দোয়া চেয়ে চিত্রনায়ক হেলাল খান আরো বলেন, একটি বিপ্লব ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাহলেই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, গণতন্ত্র ফিরে আসবে এবং একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। আসুন এটাই হোক আমাদের সবার অঙ্গীকার।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নির্দেশে জাসাসকে সুসংগঠিত করার লক্ষ্যে সারাদেশ কর্মীসভার মাধ্যমেই কমিটি গঠন করা হবে। মাদার অব ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশনায়ক জনাব তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে চলমান আন্দোলন-সংগ্রামে জাসাস সক্রিয় ভূমিকা রাখবে ইনশাঅল্লাহ।

কর্মীসভায় উদ্বোধনী বক্তব্যে জাসাস কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম আহবায়ক ও কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক কমিটি’র আহবায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন গণতন্ত্র ও দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং ‘ডেমোক্রেসি হিরো’ অ্যাওয়ার্ডে অর্জন করায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়কবৃন্দ, জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য ইকবাল হোসেন সানু, মাকসুদুর রহমান টিপু, এনামুল হক জুয়েল, আহসান হাবিব প্রমুখ । অনুষ্ঠান সভাপতিত্ব করেন গোলাম মোস্তফা রতন এবং সঞ্চালনা করেন এমদাদুল হক মিলন ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *