শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

দ্বৈত গানে কণ্ঠ দিলেন কবীর সুমন-আসিফ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২৫ অক্টোবর, ২০২২

ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমনের সঙ্গে প্রথমবারের মতো কোনো দ্বৈত গানে কণ্ঠ দিলেন ঢাকার কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘আসিফ এখন একান্নয়/কবীর চলছে তিয়াত্তর/চলতে চলতে রাত ফুরোয়/রাত পেরোলেই আসবে ভোর’—এমন কথার গানটি লিখেছেন ও সুর বেঁধেছেন কবীর সুমন। গত রোববার সন্ধ্যায় ঢাকার মোহাম্মদপুরে বাংলা ঢোল স্টুডিওতে গানের রেকর্ডিংয়ে অংশ নিয়েছেন সুমন ও আসিফ।

 

সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। এর আগে কবীর সুমনের কথায় ১০টি গানে কণ্ঠ দিলেও এবারই প্রথমবার তাঁর সঙ্গে কোনো দ্বৈত গানে কণ্ঠ দিলেন আসিফ।
রেকর্ডিংয়ের ফাঁকে কবীর সুমনের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে আসিফ লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারে একটি সফলতার পালক যুক্ত হলো। কবীর সুমন চেয়েছেন আমি যেন তাঁর সঙ্গে দ্বৈত গান করি। এ গান নিয়ে ওনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত। জীবনে হয়তো কোনো ভালো কাজ করেছিলাম, হয়তো মুরব্বি, বন্ধু-স্বজনদের দোয়া ছিল। মহান আল্লাহ ধাপে ধাপে আমাকে সফলতা দিয়েই যাচ্ছেন—শোকর আলহামদুলিল্লাহ।’

গানের অনুষ্ঠানে অংশ নিতে চলতি মাসের ১৩ তারিখ ঢাকায় আসেন কবীর সুমন। আধুনিক বাংলা গান ও বাংলা খেয়াল পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। শো শেষ হওয়ার পর আসিফের সঙ্গে গানটির রেকর্ডিং করেছেন সুমন। আর্ব এন্টারটেইনমেন্টের ব্যানারে গানটি শিগগিরই প্রকাশ করা হবে।

এর আগে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের ব্যানারে কবীর সুমনের কথা ও সুরে ‘এখনো সেই আসিফ আমি’সহ বেশ কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন আসিফ। সুমন-আসিফের বেশির ভাগ গানেরই সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *