বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

পুলিশের বাঁধা. টিয়ার শেল উপেক্ষা করে গাজীপুরে বিএনপি’র গণমিছিল

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

ক্ষমতাসীনরা দেশের বিভিন্ন জায়গা থেকে বাসে করে লোক এনে, অফিস, আদালত, স্কুল থেকে ছেলে-মেয়েদের এনে সম্মেলন করছে। অথচ বিরোধী দলকে একটা গণমিছিল করতে দেওয়া হচ্ছে না,  বাঁধা দিচ্ছে- কারণ তারা বিএনপিকে ভয় পায়।  ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী এই সরকার-যারা বিনা ভোটে নির্বাচিত, যাদের কোন জবাবদিহিতা নেই। সেই সরকার আজকে পুলিশ দিয়ে আমাদেরকে ঘেরাও করে রাখছে। আমি পুলিশ বাহিনীকে বলতে চাই আপনারা কি এদেশের সন্তান না, আপনারা কি জনগণের নিরাপত্তার জন্য চাকরি করছেন না। আপনাদের কাজ জনগণের নিরাপত্তা দেওয়া, দেশের শান্তি রক্ষা করা। কিন্তু আপনারা তা বাদ দিয়ে আমাদের নেতা-কর্মীদের গ্রেফতার করছেন, কারাগারে বন্ধী করতেছেন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে জনগণের জীবনের নিরাপত্তা, অধিকার, অর্থনৈতিক গতিশীলতা আমরা দিতে চাই। আজকে আমাদের মিছিল করতে দিচ্ছেন না। কিন্তু একটা কথা মনে রাখবেন এই দিনে দিন না আরো দিন আছে। সেই দিন জনগণের উত্তাল জোয়ারে আপনারা ভেসে যাবেন। জনগণ ঘুরে দাড়িয়েছে। বাংলাদেশ স্বাধীনতার ৫১ বছর হলেও আমরা স্বাধীনতার চেতনা দেখতে পাচ্ছি না। আমরা অর্থনৈতিক স্বাধীনতা পাচ্ছি না, আমরা সামাজিক স্বাধীনতা পাচ্ছি না, আমরা বেঁচে থাকার স্বাধীনতা পাচ্ছি না। তাই প্রিয় ভাই ও বোনেরা আপনারা ঐক্যবদ্ধ হন। আমাদের ১০ দফা আছে, রূপরেখা আছে। গাইড লাইন অনুযায়ী বাংলাদেশের ঘরে ঘরে তা প্রচার করুন। আমারা আধিকার হারা জনগণের অধিকার, নিরাপত্তা ফিরে আনবো। গাজীপুর জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণমিছিলে পলিশি বাঁধা, টিয়ারশেল উপেক্ষা করে বিএনপি জাতীয় স্থায়ী কমিটি’র অন্যতম সদস্য বেগম সেলিমা রহমান প্রধান অতিথি হিসেবে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। গণমিছিলের সভাপতিত্ব করেন গাজীপুর জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ডা. শফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন গাজীপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি’র সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য কাজী সাইদুল ইসলাম বাবুল, ডা. মাজহারুল আলম,  বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র সদস্য ও অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, গাজীপুর মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক এড. মেহেদী হাসান এলিসসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *