বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ব্রাজিলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ঢাকা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

উভয় দেশের স্বার্থে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারে  এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ব্রাজিলের সাথে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সাথে মন্ত্রণালয়ে প্রথম সৌজন্য সাক্ষাৎ করতে গেলে ঢাকার পক্ষ থেকে এ আগ্রহ প্রকাশ করা হয়। 
দক্ষিণ আমেরিকা তথা বিশ্বব্যাপী ব্রাজিলকে একটি শীর্ষ অর্থনৈতিক পাওয়ার হাউজ  হিসাবে উল্লেখ করে উভয় পক্ষই দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ব্যবধান কমানোর  প্রয়োজনীয়তার বিষয়ে একমত হন।
তারা পারস্পরিক প্রবৃদ্ধি ও উন্নতির স্বার্থে গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।
তারা কৃষি, কৃষি-প্রক্রিয়াকরণ শিল্প, বাংলাদেশী বিভিন্ন পন্যের জন্য বাণিজ্য সুবিধা যেমন তৈরি পোশাক (আরএমজি), পোশাক ও ওষুধের পাশাপাশি জনস্বাস্থ্য ব্যবস্থা, নিয়ন্ত্রণ কাঠামো, সক্ষমতা বৃদ্ধিসহ বেশ কয়েকটি ক্ষেত্র চিহ্নিত করেন।
দক্ষতা উন্নয়নে উভয় পক্ষই প্রকল্প অর্থায়ন এবং অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্র সচিব দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে স্বাধীনতার পরপরই বাংলাদেশকে ব্রাজিলের স্বীকৃতি দেওয়ার কথা স্মরণ করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় অব্যাহত সমর্থনের জন্য ব্রাজিলকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং ব্রাজিলের সাথে সম্পৃকত হওয়ার মাধ্যমে ঢাকায় ব্রাজিলের তিনটি বাণিজ্য মিশন এবং বিশেষ করে ২০২৪ সালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের মাধ্যমে বাংলাদেশের প্রতি ব্রাজিলের প্রভূত নেক আগ্রহ তৈরি হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্রদূত। 
ব্রাজিলে শুল্ক সত্ত্বেও বাংলাদেশের উদ্যমী ব্যবসায়ী যারা ব্রাজিলের সাথে ব্যবসা করছে তারা সত্যিই ভাল করছে উল্লেখ করে রাষ্ট্রদূত অন্য বাংলাদেশি ব্যবসায়ীদেরও ব্রাজিল সফর এবং ব্রাজিলের ব্যবসায়ীদের সাথে সংযুক্ত হতে উৎসাহিত করেন।
রাষ্ট্রদূত ফেরেস জানান, বাংলাদেশ এখনো ব্রাজিলের প্রাণীজ প্রোটিন, বিশেষ করে গরুর মাংসের বাজারে প্রবেশের সম্ভাবনাকে কাজে লাগাতে পারেনি।
স্বল্পমূল্যে বাংলাদেশিদের পুষ্টি সমস্যা সমাধানে বাংলাদেশ জন্য ব্রাজিলিয়ান মাংস আমদানির দিকে নজর দিতে পারে বলে পরামর্শ দেন তিনি। 
উভয় পক্ষই জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির অংশ হিসেবে ব্যবসায়িক প্রতিনিধিদল এবং বাণিজ্য মিশন বিনিময় বৃদ্ধিতে সম্মত হয়।
বৈঠকে পররাষ্ট্র সচিব বাংলাদেশে অনুষ্ঠেয় তৃতীয় দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ (এফওসি)’র ব্যবস্থাপনা বিষয়ে আলোকপাত করেন। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *