শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

জুলাই বিপ্লবের চেতনায় শুরু হচ্ছে ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪ 

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

জুলাই বিপ্লবের চেতনায় শুরু হতে যাচ্ছে ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪। ‘রক্তের ঋণে স্বাধীনতা, জাগ্রত হোক মানবতা’ এই শ্লোগানে আগামী ১৮ ডিসেম্বর শুরু হচ্ছে এই উৎসব। দুই পর্বে এই চলচ্চিত্র উৎসব অনলাইন ও অফলাইনে অনুষ্ঠিত হবে।  
অনলাইন অধিবেশন অনুষ্ঠিত হবে আগামী ১৮ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর ২০২৪। এই অধিবেশনে অনলাইনে চলচ্চিত্র প্রদর্শিত হবে। এতে বিভিন্ন সেমিনারে বিদেশী চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীরা অনলাইনে অংশ নেবেন। তবে এর উদ্বোধনী ও সমাপনী অধিবেশনে সরাসরি দু’টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (সিআইএফএফ)-এর প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ। 
উৎসবের দ্বিতীয় অধিবেশন সরাসরি অনুষ্ঠিত হবে ২২ ফেব্রুয়ারি হতে ২৬ ফেব্রুয়ারি ২০২৫। এই অধিবেশনে বিদেশী অতিথিরা সরাসরি বাংলাদেশে উপস্থিত থাকবেন এবং চলচ্চিত্রের বিভিন্ন বিষয় ভিত্তিক কর্মশালা, সেমিনার ও মাষ্টারক্লাসে অংশ নেবেন। ইউরোপের দেশগুলোর সাথে বাংলাদেশী চলচ্চিত্র বিনিময় বিষয়ক বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও উৎসব পরিচালক জানিয়েছেন। 
এবারের চলচ্চিত্র উৎসবে ৬৮টি দেশের প্রায় দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। এবারের অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে ২৬টি দেশের ৫২টি বিশ্ববিদ্যালয় ও চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্মিত চলচ্চিত্র ও অংশগ্রহণে ‘ইনস্টিটিউট ফোকাস’ সেশন।  
গতকাল বিশ্ব মানবধিকার দিবসে ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একটি পোস্টার উন্মোচন করা হয়েছে। পোস্টারে তুলে ধরা হয়েছে জুলাই ৩৬ বিপ্লবের রক্তাক্ত জমিন। পোস্টারে স্থান দেয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদের স্কেচ। আন্দোলন চলাকালীন ভারতীয় চিত্রকর কৌশিক সরকার এই স্কেচ করেছিলেন। 
উৎসব পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করেছেন তরুণ শিক্ষার্থীরা ও গণতন্ত্রকামী বিভিন্ন রাজনৈতিক দল। অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করলেও দেশি-বিদেশী নানা ষড়যন্ত্র অব্যাহত আছে। চলচ্চিত্রের মাধ্যমে বহুদেশীয় সম্পর্ক স্থাপন এবং সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরতে কাজ করে যাচ্ছে সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 
তিনি জানান, ৫ম সিনেমাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ৬৮টি দেশের চলচ্চিত্র বাছাই করা হয়েছে। আমেরিকার নিউইর্য়ক ফিল্ম একাডেমি, চায়নার বেইজিং ফিল্ম একাডেমি, রাশিয়ার মস্কো স্টেট ইনস্টিটিউট অফ কালচার, ভারতের সত্যজিৎ রায় ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, কাতারের নর্দানইস্ট ইউনিভার্সিটি ইন কাতার, ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়ান এডুকেশন ইউনির্ভাসিটিসহ ২৬টি দেশের ৫২টি বিশ্ববিদ্যালয়ের তরুণরা এই উৎসবে অংশ নেবে। 
এই উৎসবের মাধ্যমে বাংলাদেশের তরুণ মেধাবীদের সাথে সারা পৃথিবীর তরুণদের একটি সেতু নির্মাণ হবে বলে আশা প্রকাশ করে মেঘ বলেন, বাংলাদেশের তরুণরা জুলাই ৩৬ বিপ্লবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছে।  আমরা তরুণদের এই সাহসিকতা পৃথিবীর তরুণদের কাছে তুলে ধরতে চাই। আমরা বাংলাদেশের জুলাই ৩৬ বিপ্লবের গণহত্যা তুলে ধরে সারা পৃথিবীতে হানাহানি, যুদ্ধ ও নিসংসতা বন্ধ করে শান্তির আহ্বান জানাবো। 
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উদ্ভাবিত তথ্যের উপর বেলজিয়ামের চলচ্চিত্র পরিচালক আনি ক্লার্ক ও মিশেল ভ্যান ডের ভেকেন পরিচালিত ‘এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, জিরো নেট কার্বন ইমিশন, জিরো প্রভারটি, জিরো আনএমপ্লাইমেন্ট’ উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে। এ চলচ্চিত্রের পরিচালকদ্বয় উৎসবে অংশগ্রহণ করে একটি মাস্টার ক্লাস পরিচালনা করবেন।
এ উৎসবে চলচ্চিত্র প্রদর্শন ছাড়াও থাকবে ‘ফ্যাসিবাদের কবলে চলচ্চিত্র ও সংস্কৃতি’, ‘মানবিক পৃথিবী প্রতিষ্ঠায় চলচ্চিত্রের ভূমিকা’, ‘জুলাই ৩৬ প্রেক্ষিত কালচারাল পলিটিক্স’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার। উৎসবের সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে জুলাই ৩৬ গণহত্যার তথ্যচিত্র নির্ভর পূর্ণদৈর্ঘ্য ডকুমেন্টারি চলচ্চিত্র  ‘নেক্সট জেনারেশন লিডার’। সূত্রঃ বাসস

ৃএডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *