শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানের ক্যাসেটের সন্ধান : রিপোর্ট

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

ক্যালিফোর্নিয়ার একজন অবসরপ্রাপ্ত হাইওয়ে পুলিশ কর্মকর্তা গ্রেগ মাসগ্রোভ মাইকেল জ্যাকসনের অনেকগুলো অপ্রকাশিত গানের ক্যাসেট খুঁজে পেয়েছেন, যা বিশ্ববাসীর কখনও শোনার সুযোগ নাও হতে পারে। হলিউড রিপোর্টারের উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।

হলিউড রিপোর্টারে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বর্তমানে অবসরে থাকা গ্রেগ মাসগ্রোভ একজন সহকর্মীর ভ্যান নুয়েস শহরে ক্রয় করা একটি স্টোরেজ ইউনিট থেকে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত এই ক্যাসেটগুলো সংগ্রহ করেন। 

 গ্রেগ মাসগ্রোভের তথ্যমতে এই ইউনিটটি একসময় ব্রায়ান লরেন নামের এক সঙ্গীত প্রযোজক ও গায়কের ছিল, বর্তমানে তার অবস্থান জানা যায়নি।

ক্যাসেটগুলোতে জ্যাকসনের ১২টি অপ্রকাশিত গানের টেপ রয়েছে ‘ডেঞ্জারাস’ অ্যালবাম প্রকাশেরও আগে ১৯৯১ সালের মধ্যে মাইকেল জ্যাকসন এগুলো রেকর্ড করিয়েছিলেন।
তবে মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য দুঃসংবাদ যে সম্ভবত মাসগ্রোভই একমাত্র ব্যক্তি, যিনি এই গানগুলো শোনার সুযোগ পাবেন।

কারণ মাসগ্রোভের নিয়োগকৃত একজন অ্যাটর্নি এই ক্যাসেটগুলোর সম্পর্কে জানতে জ্যাকসন এস্টেটের কাছে গিয়েছিলেন। জ্যাকসন এস্টেট অ্যাটর্নিকে জানায়, এস্টেট প্রয়াত গায়কের সমস্ত সঙ্গীত রেকর্ডিং এবং রচনাগুলোর কপিরাইটের মালিক, তাই সেগুলো প্রকাশ করা যাবে না।

এস্টেট হলিউড রিপোর্টারকে জানায়, এস্টেট এই ক্যাসেটগুলোর মালিকানা দাবি করবে না। তবে মাসগ্রোভ এবং ভবিষ্যতে যারা এই ক্যাসেটগুলো কিনবেন, তারা রেকর্ডিং বা সঙ্গীতের কপিরাইটের মালিক হবেন না, কপিরাইট এস্টেটেরই থাকবে। অর্থাৎ, এই ক্যাসেটগুলো কখনোই জনসমক্ষে প্রকাশ করা যাবে না।

মাসগ্রোভ বলেন, 'আমি এই গানগুলো শুনছি। এই গানগুলো পৃথিবীতে আমার আগে কেউ শোনেনি।'

তিনি বলেন, 'মাইকেল জ্যাকসন সত্যি সত্যি কথা বলছেন এবং অন্যের সঙ্গে মজা করছেন, এগুলো শুনে সত্যিই দারুণ লাগছে।'

অপ্রকাশিত এই গানগুলোর মধ্যে একটি গানের শিরোনাম 'ডোন্ট বিলিভ ইট'। এই গানে সম্ভবত মিডিয়ায় এই পপ তারকা সম্পর্কে যে গুজব ছড়াতো, তার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
মাসগ্রোভ প্রধান নিলাম ঘরগুলোতে ক্যাসেটটি নিলামে তোলার পরিকল্পনা করেছেন এবং এর ক্রেতা পাবেন বলে আশা করা হচ্ছে।

২০১২ সালে লেডি গাগাসহ মাইকেল জ্যাকসনের অনেক ভক্ত জ্যাকসনের ৫৫টি স্মৃতিচিহ্ন নিলামে চড়াদামে কিনেছিলেন।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *