বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

লন্ডন যেতে পারেনি চিত্রনায়িকা নিপুণ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে লন্ডন যেতে দেওয়া হয়নি।

আজ শুক্রবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি লন্ডনের ফ্লাইট ধরতে চেয়েছিলেন। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এসএসআই) সদস্যদের আপত্তিতে তাকে আটকে দেওয়া হয় বলে জানিয়েছেন বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা।

ওসমানী বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক মোস্তফা নূর-ই বাহার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যদের আপত্তির কারণে তাকে ইমিগ্রেশন পাস দেওয়া হয়নি। পরে তিনি বিমানবন্দর থেকে ফিরে গেছেন।

বিমানবন্দরের কর্মকর্তারা জানান, পাসপোর্টে নিপুণের নাম নাসরিন আক্তার লেখা ছিল। মুখে মাস্ক থাকায় তাকে প্রথমে কেউ চিনতে পারেনি। বোর্ডিং পাস নিয়ে ইমিগ্রেশনে গেলে গোয়েন্দা সংস্থার লোকজন তার ব্যাপারে আপত্তি তোলেন। তিনি প্রথমে নিজেকে নিপুণ বলে অস্বীকার করে নাসরিন আক্তার পরিচয় দেন। পরে, যাচাই-বাছাই শেষে নিশ্চিত হওয়া যায় তিনিই নিপুণ।

শুক্রবার, সকাল ১০টা ১৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-২০১) লন্ডন যেতে সড়কপথে ঢাকা থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান নিপুণ। গত ৫ আগস্টে ছাত্র-জনতার অভুত্থানে আওয়ামী সরকার পতনের পর এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। তার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক ছিল বলে অভিযোগ রয়েছে।বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *