বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

অবসর ঘোষণা মুশফিকের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ওয়ানডে ক্রিকেট  থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হওয়া মুশফিক দীর্ঘ ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন মুশফিক। এবার ওয়ানডে ছাড়লেও টেস্ট ক্রিকেট চালিয়ে যাবে ৩৭ বছর বয়সী এই ব্যাটার।

২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে টানা সবচেয়ে বেশি ৯২টি ওয়ানডে ম্যাচ খেলার রেকর্ডের মালিক মুশফিক।

গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়ানডে থেকে অবসরের কথা জানান মুশফিক। ফেসবুকে দেওয়া পোস্টে মুশফিক লিখেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। যদিও বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন খুবই সীমিত ছিল। একটা বিষয় নিশ্চিত করে বলতে পারি-যখনই আমি দেশের জন্য মাঠে নেমেছি, নিষ্ঠা ও সততার সাথে নিজের শতভাগের বেশি দেয়ার চেষ্টা করেছি।’

তিনি আরও লিখেন, ‘গত কয়েকটি সপ্তাহ ছিল আমার জন্য খুবই চ্যালেঞ্জিং এবং আমি বুঝতে পেরেছি যে এটাই আমার নিয়তি। আল্লাহ কুরআনে ইরশাদ করেন: ‘ওয়া তুইজ্জু মান তাশা’ ওয়া তু’যিলু মান তাশা’- অর্থ্যাৎ তিনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন (৩:২৬)। সর্বশক্তিমান আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং সবাইকে সঠিক ইমান দান করুন।’

‘সর্বশেষ আমি আমার পরিবার, বন্ধু এবং ভক্তদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চাই, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলতে পেরেছি। জাযাকাল্লাহ খাইরান।’

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ ছিটকে যাবার মাত্র এক সপ্তাহ পর ওয়ানডে থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক। চলতি আসরে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। এছাড়াও সর্বশেষ ১০ ইনিংসে মুশফিকের ব্যাট থেকে মাত্র ১টি হাফ-সেঞ্চুরি এসেছে।  

বাংলাদেশের সেরা পাঁচ খেলোয়াড়ের মধ্যে থেকে একজন হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দলকে সেরার কাতারে নিয়ে গেছেন মুশফিক।  

দেশের হয়ে ২৭৪ ওয়ানডে  ম্যাচে ৯টি সেঞ্চুরি ও ৪৯টি হাফ-সেঞ্চুরিতে ৩৬ দশমিক ৪২ গড়ে ৭৭৯৫ রান করেছেন মুশফিক।

উইকেটরক্ষক হিসেবে ২৪৩টি ক্যাচ এবং ৫৬টি স্টাম্পিং করেছেন মুশফিক।

বিশ্বে ২৫০-এর বেশি ওয়ানডে খেলা পাঁচ উইকেটরক্ষক-ব্যাটারের মধ্যে একজন মুশফকি। উইকেটরক্ষক হিসেবে ৭টি সেঞ্চুরি করে তালিকার চতুর্থ স্থানে আছেন তিনি। তার আগে এ তালিকায় আছেন শ্রীলংকার কুমার সাঙ্গাকারা, অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট এবং ভারতের মহেন্দ্র সিং ধোনি।

টেস্টে বাংলাদেশের হয়ে অনন্য এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিক। আর মাত্র ৬টি টেস্ট খেললেই প্রথম বাংলাদেশি হিসেবে ১শ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন তিনি।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *