বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু 

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার (৬ আগস্ট) সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

এদের মধ্যে করোনা পজেটিভ ৫ জন, করোনা পজেটিভ থেকে নেগেটিভ ২ জন এবং করোনার উপসর্গে ৮ জন মারা যান। রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এ নিয়ে চলতি আগস্টের ছয়দিনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মৃতের সংখ্যা দাঁড়াল ৯৮। এর আগে জুলাইয়ে ৫৬৬ এবং জুনে ৪০৫ জন করোনা ও উপসর্গে মারা যান।

রামেক পরিচালক জানান, নতুন মৃতদের রাজশাহীর ৮ (পজেটিভ ৩, উপসর্গ ৪, পজেটিভ থেকে নেগেটিভ ১) জন, চাঁপাইনবাবগঞ্জের ১ (পজেটিভ) জন, নাটোরের ২ (পজেটিভ ১, উপসর্গ ১) জন, নওগাঁর ১ (পজেটিভ থেকে নেগেটিভ) জন, কুষ্টিয়ার ১ (উপসর্গ) জন ও পাবনার ২ (উপসর্গ) জন। তিনি বলেন, আজ শুক্রবার সকাল পর্যন্ত এ হাসপাতালের ৫১৩টি করোনা ডেডিকেটেড বেডের বিপরীতে করোনা ও উপসর্গের রোগী ভর্তি রয়েছেন ৪০৩ জন। এদিন সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৪৭ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৪ জন।

পরিচালক জানান, শুক্রবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৪০৩ জনের মধ্যে ১৮২ জনের করোনা পজেটিভ রয়েছে। আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৪২ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর ফুসফুসে ইনফেকশনসহ পরবর্তি শারীরিক জটিলাতার কারণে চিকিৎসাধীন রয়েছেন ৭৯ জন।

 

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ভাইরোলজি ল্যাব এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মলিকুলার ল্যাবে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ দুই জেলার ৫৬৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ এসেছে ১৩০ জনের। রামেক ভাইরোলজি ল্যাবে রাজশাহীর ২৪৭ জনের নমুনায় ৩১ জনের এবং চাঁপাইনবাবগঞ্জের ৩৪ জনের নমুনায় ৪ জনের করোনা পজেটিভ এসেছে।

 

রামেক হাসপাতালের মলিকুলার ল্যাবে ২৮২ জনের নমুনায় ৯৫ জনের করোনা পজেটিভ এসেছে। রাজশাহীতে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ২৩.৮১শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণের হার দাঁড়িয়েছে ১১.৭৬শতাংশ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *