বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ভবিষ্যত প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে সেরা হওয়া অনেকটা স্বপ্নের ব্যাপার। আর সেটা যদি হয় তরুণ ফুটবলারদের ঘিড়ে তাহলে তার দিকে দৃষ্টি থাকবে পুরো ফুটবল বিশ্বের। তেমনটাই ঘটেছে ১০ প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারের ক্যারিয়ারে। 

ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী জনপ্রিয় প্রতিষ্ঠান এডিডাসের একটি প্রচারণার জন্য ১০ জন প্রতিশ্রুতিশীল তরুণ ফুটবলারকে বেছে নিয়েছেন লিওনেল মেসি। এই তালিকায় একমাত্র আর্জেন্টাইন হিসেবে জায়গা পেয়েছেন বোকা জুনিয়র্সের প্লেমেকার তোমাস আরান্দা।

নয়টি দেশের সাতজন পুরুষ ও তিনজন নারী ফুটবলার রয়েছেন এই তালিকায়। ‘মেসি +১০’ প্রচারণার তৃতীয় সংস্করণ রোববার উন্মোচন করেছে এডিডাস। এতে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন ক্লাবের উদীয়মান প্রতিভাদের তুলে ধরা হয়েছে।

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির সময় আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে অনুশীলন করেছিলেন আরান্দা। বর্তমানে ডান পায়ের ফিবুলা হাড় ভেঙে যাওয়ায় সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বোকা জুনিয়র্সের এই তরুণ ফুটবলার।

মেসির বাছাই করা অন্য খেলোয়াড়দের মধ্যে রয়েছেন আর্সেনালের ম্যাক্স ডাউম্যান, এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্টের জান উজুন এবং তিজুয়ানার গিলবার্তো মোরা।

এই প্রচারণায় নারী ফুটবলার হিসেবে প্রতিনিধিত্ব করছেন চেলসির ক্লোয়ি সারউই, ওএল লিওনের জিওভান্না ওয়াকসম্যান এবং হামবুর্গ এসভির লোটা ভ্রেডে।

উদীয়মান প্রতিভাদের তুলে ধরার উদ্দেশ্যে বাণিজ্যিক প্রচারণার অংশ হিসেবে এই খেলোয়াড়দের বেছে নেওয়া হয়েছে। এটি কোনো আনুষ্ঠানিক র‌্যাঙ্কিং নয়।

তালিকায় থাকা ১০ ফুটবলার

খেলোয়াড়                   দেশ                  ক্লাব
তোমাস আরান্দা          আর্জেন্টিনা      বোকা জুনিয়র্স
জান উজুন                  তুরস্ক            এইনট্র্যাখ ফ্রাঙ্কফুর্ট
গিলবার্তো মোরা          মেক্সিকো        তিজুয়ানা
ম্যাক্স ডাউম্যান           ইংল্যান্ড          আর্সেনাল
জাভিয়ের গোজো          যুক্তরাষ্ট্র         ক্রিস্টাল প্যালেস
জেসুস রদ্রিগেস           স্পেন             কোমো ১৯০৭
কিস স্মিট               নেদারল্যান্ডস      এজেড আলকমার
ক্লোয়ি সারউই              ইংল্যান্ড           চেলসি
জিওভান্না ওয়াকসম্যান   ব্রাজিল            ওএল লিওন
লোটা ভ্রেডে                 জার্মানি        হামবুর্গ এসভি

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *