সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

উত্তর আমেরিকা ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি চলচ্চিত্র, টেলিভিশন এবং সংগীতের সাফল্যকে স্বীকৃতি জানাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদযাপিত হলো ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’।

শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের ইভাঞ্জেল চার্চের পার্টি হলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ পুরস্কার দেওয়া হয়। ‘শো-টাইম মিউজিক’-এর ব্যানারে ২৫ বছর ধরে এ উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে।

অনুষ্ঠানে মোট ৭টি ক্যাটাগরিতে ৩৭ জন শিল্পীকে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। এছাড়া যুক্তরাষ্ট্রে বাংলা ভাষা ও সংস্কৃতি লালন-বিকাশে ভূমিকার জন্য ১৩টি সামাজিক সংগঠন ও ব্যক্তিকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

 

গণমাধ্যম ও বিনোদন জগতে অবদানের জন্য আজীবন সম্মাননা পান চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। সেরা নায়ক হিসেবে পুরস্কার পান শাকিব খান।

‘বরবাদ’ চলচ্চিত্রটি সেরা চলচ্চিত্র, রায়হান রাফি সেরা পরিচালক, তমা মির্জা সেরা অভিনেত্রী, মিশা সওদাগর সেরা খলনায়ক এবং আফজাল হোসেন আর্ট ও কালচারে অবদানের জন্য পুরস্কৃত হন। এসব পুরস্কার দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’-এর চেয়ারউওম্যান সিফা আমিন।

 

উত্তর আমেরিকার প্রবাসী শিল্পী ও সংগীতাঙ্গন থেকে সেরা কণ্ঠশিল্পী হিসেবে শাহ মাহবুব, সেরা নারী কণ্ঠশিল্পী অঙ্কন ইয়াসমিন, রকস্টার কামরুজ্জামান বাবু, নারী রকস্টার রেশমি মির্জা, মেলোডি সিঙ্গার রন্টি দাস, পপুলার চয়েজে সেরা নারী কণ্ঠশিল্পী বিন্দু কণা এবং সেরা গীতিকার হিসেবে হুমায়ূন কবির ঢালি পুরস্কার পান।

 

অন্যদিকে বাংলাদেশের টিভি, চলচ্চিত্র ও সংগীতাঙ্গন থেকে সেরা টিভি অভিনেতা ফারহান আহমেদ জোভান, সেরা অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া এবং পপুলার চয়েজে সেরা অভিনেত্রী হন সামিরা খান মাহি ও ফাল্গুনী রহমান জলি। এছাড়া চঞ্চল চৌধুরী, নিরব হোসেন, মামনুন ইমন, প্রার্থনা ফারদিন দীঘি ও শিরিন আকতার শিলা পুরস্কৃত হন।

সংগীত ও মডেলিং বিভাগে সংগীত পরিচালক ইবরার টিপু, ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, মিলা ইসলাম, শারমিনা সিরাজ, নিবিড় আদনান নাহিদ এবং তানজিনা মিথিলা পুরস্কার পান।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন এবং সমবেত নৃত্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পুরো আয়োজনটি পরিচালনা করেন শো-টাইম মিউজিকের কমিউনিকেশনস ডিরেক্টর শারমিনা সিরাজ সোনিয়া।

উদ্বোধনী পর্বে আয়োজক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী খাইরুল ইসলাম খোকন, প্রধান উপদেষ্টা ফাহাদ সোলাইমান এবং ডিজিটাল মার্কেটিং ডিরেক্টর মেহেদী হাসানকে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

প্রধান অতিথি সিফা আমিন বলেন, “বাংলা চলচ্চিত্রের সমৃদ্ধ ঐতিহ্য ও প্রতিভাকে বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। বাংলাদেশের শিল্পী ও নির্মাতারা আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় স্বীকৃতি পাওয়ার যোগ্য।”

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *