বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ৭৬তম বার্ষিকী পালন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমা বিস্ফোরণের ৭৬তম বার্ষিকী পালন করছে জাপান। শুক্রবার দিবসটি উপলক্ষে হিরোশিমায় এক স্মরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

 

করোনাভাইরাস সংক্রমণের কারণে এই বছরের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সংখ্যা সীমিত রাখা হয়। বিস্ফোরণে বেঁচে যাওয়া ব্যক্তি, হতাহতদের স্বজন ও অল্প কয়েকজন বিদেশী অতিথি অনুষ্ঠানে যোগ দেন।

 

হিরোশিমায় বোমা নিক্ষেপের মুহূর্ত স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে অংশগ্রহণকারী হতাহতদের আত্মার শান্তিতে নিরব প্রার্থনা করেন।

 

এদিকে টোকিওতে চলমান অলিম্পিক গেমসের খেলোয়ারদের হিরোশিমায় এসে শুক্রবার সকালের প্রার্থনায় অংশগ্রহণে শহর কর্তৃপক্ষ ও বিস্ফোরণ থেকে বেঁচে ফেরা ব্যক্তিদের আবেদন নাকচ করে দিয়েছে অলিম্পিক কমিটি।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাখ এক চিঠিতে বলেন, গেমসের শেষে ইতিহাসজুড়ে বিভিন্ন বিয়োগান্তক ঘটনায় ভুক্তভোগীদের সম্মানের জন্য তারা সময় নির্ধারণ করবেন।

হিরোশিমার পিস প্রমোশন ডিভিশনের তোমোহিরো হিগাকি বার্তা সংস্থা এএফপির কাছে বলেন, 'তার চিঠিতে আমাদের আবেদনের বিষয়ে কিছুই বলা হয়নি।'

 

তিনি বলেন, 'এটি দুঃখজনক, যদিও হিরোশিমায় বোমা হামলায় ভুক্তভোগীদের বাস্তবতা উপলব্ধির জন্য বাখের সফরের আমরা প্রশংসা করছি।'

এর আগে গেমস শুরুর পূর্বে টমাস বাখ হিরোশিমা সফর করে বিবাদমান বিভিন্ন দেশের অ্যাথলেটদের নিরাপদ সফরের জন্য অলিম্পিক যুদ্ধবিরতি শুরুর আহ্বান জানান।

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১৯৪৫ সালের ৬ আগস্ট প্রতিপক্ষ জাপানের হিরোশিমায় পৃথিবীর ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। লিটল বয় নামে ইতিহাসে স্থান পাওয়ায় এই বোমার বিস্ফোরণে তৎকালীন জাপানের শিল্পসমৃদ্ধ হিরোশিমা শহর সম্পূর্ণ ধ্বংস হয় এবং শহরটির এক লাখ ৪০ হাজার বাসিন্দা নিহত হয়। এর তিনদিন পর, ৯ আগস্ট মানব ইতিহাসের দ্বিতীয় ও শেষবারের মতো নাগাসাকিতে শেষ মানব বসতিতে পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায় যুক্তরাষ্ট্র।

সূত্র : ফ্রান্স টুয়েন্টি ফোর

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *