শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

রামেকে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে প্রাণ গেল আরো ১২ জনের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

প্রাণঘাতি করোনাভাইরাস ও এর উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে চারজন ও করোনা উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। মৃতদের মধ্যে পুরুষ আটজন ও নারী চারজন ছিলেন।

শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে মারা গেছেন তারা।

এর আগের ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৫ জনের মৃত্যু হয়েছিল। ফলে রামেক হাসপাতালের করোনা ইউনিটে এক দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা আবারো কিছুটা কমেছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত ১২ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের একজন, নওগাঁর একজন, কুষ্টিয়ার দুজন, পাবনার দুজন ও সিরাজগঞ্জের একজন ছিলেন।’

রামেক হাসপাতালের পরিচালক জানান, মৃতদের মধ্যে রাজশাহীর দুজন, চাঁপাইনবাবগঞ্জের একজন ও কুষ্টিয়ার একজন করোনা সংক্রমণে মারা গেছেন। আর করোনা উপসর্গে রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, পাবনার দুজন, কুষ্টিয়ার একজন, সিরাজগঞ্জের একজন ও নওগাঁর একজন মারা গেছেন।

রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২০৩ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২০৪ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৪০৭ জন।

এদিকে রামেক হাসপাতাল সূত্র জানায়, রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি আগস্টের প্রথম সাত দিনে শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ১১০ জনের মৃত্যু হলো। আর গত জুলাইয়ে (৩১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত মোট ৫৩৫ জনের মৃত্যু হয়। এছাড়া গত জুনে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৪০৫ জন রোগী।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *