মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

পরের ম্যাচেই স্বরূপে ফিরবে সাকিব : শিশির

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

হ্যাটট্রিক হারের পর অবশেষে জয়ের দেখা পেলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে গতকাল ১৮ ওভার ৬ বলে ৩ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁঁছে যায় অজিরা। যদিও অস্ট্রেলিয়ার এই সান্ত্বনার জয়ের লড়াইয়ে সাকিবের একটি ওভার ছাড়া পুরো ম্যাচে নিয়ন্ত্রণই ছিল টাইগারদের হাতে।

১০৪ রানের পুঁজি নিয়েও বোলিংয়ে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ইনিংসের চতুর্থ বলে অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথু ওয়েডকে সাজঘরে ফিরিয়ে অজিদের কোণঠাসা করে দেন মেহেদি হাসান। ৩ ওভারের খেলা শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল মাত্র ১৫ রান। কিন্তু চতুর্থ ওভারে সাকিব আল হাসানকে ৫টি ছক্কা হাঁকিয়ে ৩০ রান আদায় করে নেন ডেন ক্রিস্টিয়ান। এরপর নাসুম আহমেদ ও মোস্তাফিজের জোড়া আঘাতে বাংলাদেশ দারুণভাবে ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি। এক ওভার বাকি থাকতে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। 

ম্যাচ শেষে সাকিব আল হাসানের সমালোচনায় মেতেছেন দেশের ক্রিকেটভক্তদের অনেকেই। অনেকের দাবি, সিরিজ নিশ্চিতের ম্যাচে মোস্তাফিজের অবিশ্বাস্য ১৯তম ওভার যেমন বাংলাদেশের জয়ে টার্নিং পয়েন্ট ছিল। এদিন সাকিবের ওই ওভারটাই ছিল বাংলাদেশের পরাজয়ের টার্নিং পয়েন্ট। ওই ওভারেই হেরে যায় টাইগাররা। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা। 

এমন বক্তব্য অনেক বিশ্লেষকেরও। বিষয়টি নিয়ে সাকিবের সমালোচনায় মেতেছেন অনেকে। তাকে ৪র্থ ম্যাচের ‌‌‘খলনায়ক’ বলছেন কেউ কেউ। 

এমন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য নিয়ে হাজির হলেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির। ম্যাচ হারের ঘণ্টাখানেক পার হওয়ার আগেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন শিশির।

তিনি লিখেছেন, ‘খেলায় যে বিষয়টি প্রভাব ফেলে তা হলো সে (সাকিব) যখন ভালো পারফর্ম করে তখন দল জেতে। আর যখন সে ভালো খেলে না দল হেরে যায়। অর্থাৎ দলের প্রধান পারফরমার ম্যাচে নিজের সেরাটা দিতে পারে না তখন দলের জয় অনেকটাই কষ্টসাধ্য হয়ে ওঠে। দুশ্চিন্তার কিছু নেই। পরের ম্যাচটিতেই সে (সাকিব) স্বরূপে ফিরবে।'

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *