এতে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী, মালদ্বীপের কিছু সংখ্যক নাগরিক এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। মুজিব শতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের এই উদ্যোগ স্থানীয় জনগণ এবং প্রবাসীদের প্রশংসা অর্জন করে।
এতে মালদ্বীপ রেড ক্রিসেন্ট-এর প্রেসিডেন্ট আবদুল হালীম আবদুল লতিফ, জেনারেল সেক্রেটারী ফাতিমাথ হিমায়া এবং দূতাবাসের কর্মকতা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।







