মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজয়ে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন মাহমুদউল্লাহ রিয়াদ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ আগস্ট, ২০২১

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো টি-২০ সিরিজ জিতে ইতিহাস লিখেছে বাংলাদেশ। স্বপ্ন দেখছিল হোয়াইটওয়াশের। সে স্বপ্ন নিয়েই গতকাল শনিবার টাইগাররা পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থটি খেলতে নামেন মাহমুদুল্লাহর নেতৃত্বে। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। হোয়াইটওয়াশের স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে ড্যান ক্রিশ্চিয়ানের আগ্রাসী ১৫ বলে ৩৯ রানের ইনিংসে। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ১ ওভারে ক্রিশ্চিয়ান ৫ ছক্কায় ৩০ রান তুললে ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজের ব্যবধান ৩-১ করে ম্যাথু ওয়েডের অস্ট্রেলিয়া। 

সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পরে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। স্কোরবোর্ডে মাত্র ১০৪ রান জমার পরও লড়াই করে হেরেছে বাংলাদেশ। কিন্তু রান কম থাকায় শেষ পর্যন্ত ভাগ্য টাইগারদের পক্ষে ছিল না। ইনিংসের ৬ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। বাংলাদেশ হারে ৩ উইকেটে।

ম্যাচ শেষে পরাজয়ের কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই দায়ী করলেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি বলেন, আমরা মুস্তাফিজের দুইটি ওভার রেখে দিয়েছিলাম শেষের জন্য। কারণ আমাদের স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল না। কিন্তু ব্যাটসম্যানরা মূলত পারফর্ম করেনি। আজকে এই সিরিজের সবচেয়ে কঠিন উইকেট ছিল। আমরা এখান থেকে তেমন কিছু নিতে পারিনি। ব্যাটিংয়ের সময় যে সুযোগ পেয়েছি, সেটার সুবিধা নিতে পারিনি।

 

তিনি আরও বলেন, আমরা মনে হয় উইকেট ভালোমতো বুঝতে পারিনি। এই উইকেটে ১২০ রান হলে ভালো হতো। আমরা ১০-১৫ রান কম করেছি। এর মধ্যেও বোলাররা ভালো করেছে। এই রান নিয়েও খেলাটা আমরা ১৯তম ওভারে এনেছি। তবে ব্যাটসম্যানদের আরো সতর্ক ও বুদ্ধিদীপ্ত ব্যাটিং করতে হবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *