বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

দেশে আইসিইউ বেড, অক্সিজেন ও অন্যান্য জরুরি চিকিৎসা সামগ্রীর প্রচণ্ড সংকট : রুহুল কবির রিজভী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৯ আগস্ট, ২০২১

লাইনে দাঁড়িয়েও মানুষ করোনার টিকা পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ‘কোভিড-১৯ হেল্প সেন্টার থেকে চিকিৎসা ও সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে রুহুল কবির রিজভী এ কথা বলেন।

রিজভী বলেন, ‘তারা (সরকার) মিথ্যার ওপর দাঁড়িয়ে জাতিকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। আজকে বলা হচ্ছে গণটিকা অভিযান চলছে। কিন্তু গণমাধ্যমে খবর আসছে দীর্ঘ লাইনেও মিলছে না করোনার টিকা। আসলে ক্ষমতার নেশায় আচ্ছন্ন আওয়ামী সরকার কোনো সময়েই ন্যায়-নীতির তোয়াক্কা করেনি। তারা শুধু লোপাট করেছে। যে কারণে আজকে ঢাকাসহ গ্রামে-গঞ্জে মানুষ করোনার চিকিৎসা পাচ্ছে না।’

করোনা সংক্রমণ পরিস্থিতি তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে আইসিইউ বেড, অক্সিজেন ও অন্যান্য জরুরি চিকিৎসা সামগ্রীর প্রচণ্ড সংকট দেখা দিয়েছে। এর কারণ সরকারের একটি সিন্ডিকেট স্বাস্থ্যখাতের অর্থ লোপাট করেছে। বর্তমান সরকার ব্যর্থ। তারা শুধু পুলিশ ও প্রশাসনের ওপর ভর করে ক্ষমতায় টিকে আছে।’

বিএনপিকে জনগণের পাশে দেখে আওয়মী লীগের ভালো লাগে না উল্লেখ করে রিজভী বলেন, ‘আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রত্যেকটি নেতাকর্মী করোনাকালে অসহায় মানুষের পাশে সাধ্যমতো সহায়তা করছে। আর এটাও আওয়ামী লীগের সহ্য হচ্ছে না। তারা আমাদের বিভিন্ন কর্মসূচিতে বাধা দিচ্ছে। তারা নানাভাবে, নানা রঙে, নানা কৌশলে আমাদের কর্মকাণ্ডকে ঢাকার ষড়যন্ত্র করছে।’

দেশের করোনা পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, ‘আজকে সারা দেশ যেন বদ্ধভূমিতে পরিণত হয়েছে। রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হবে গোটা দেশ যেন গোরস্থানে পরিণত হয়েছে। অথচ অনেক দেশ যেমন ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপালসহ আরও কয়েকটি দেশ জনগণকে বাঁচাতে কত দ্রুত মানবিক পদক্ষেপ নিয়েছে। অন্যদিকে বাংলাদেশের অবৈধ সরকার তা গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। ফলে আজকে মানুষ মারা যাচ্ছে।’

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো.সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অংশ নেন সদস্য সচিব মো. সোহরাব উদ্দিন, মো. শওকত হোসেন সরকার, সদস্য রাশেদুল হক প্রমুখ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *