রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

ডেঙ্গুতে অগাস্টে মৃত্যু ৩৩, সবচেয়ে বেশি রোগী ভর্তি হাসপাতালে-গত ২৪ ঘণ্টায় ২৫৮ জন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

ঢাকাসহ সারাদেশেই ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৫৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। একদিনের ব্যবধানে এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত ও মৃত্যু বাড়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

 

গত ২৪ ঘন্টায় এই ভাইরাস জ্বরে আরও তিনজনের মৃত্যু হয়েছে; এ নিয়ে অগাস্ট মাসে ৩৩ জন মারা গেলেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে। আর এ বছর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে এই রোগে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত দুই মাসেই ৪৫ জন মারা গেলেন ডেঙ্গুতে।

অগাস্টের শুরুর দিকে ডেঙ্গুতে শনাক্ত ও মৃত্যু বাড়তে থাকলেও গত কয়েকদিন তা কমে আসছিল। গত তিনদিন কোনো মৃত্যুর তথ্যও দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর।

তবে বুধবার নতুন করে মৃত্যুর তথ্য আসার পাশাপাশি শনাক্ত রোগীও বেড়েছে।

বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৯৫ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে অধিদপ্তর। এর একদিন আগে এ সংখ্যা ছিল ২৬৬ জন।

 

নতুন আক্রান্তদের ২৫০ জনই ঢাকা মহানগরীর, ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ৪৫ জন।

 

অগাস্ট মাসে এই মৌসুমের সর্বোচ্চ ৭ হাজার ৬৯৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছেন। আর চলতি বছর হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন মোট ১০ হাজার ৬৫১ জন ডেঙ্গু রোগী।

অধিদপ্তর জানিয়েছে, গত আট মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের ৯ হাজার ৪৪৭ জনই সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ১ হাজার ১৫৬ জন।

২০১৯ সালে বাংলাদেশে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করায় এক লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছিলেন। ওই বছর সবচেয়ে বেশি ১৪৮ জনের মৃত্যু হয়েছিল।

পরের বছর তা অনেকটা কমে আসায় হাসপাতালগুলো ১ হাজার ৪০৫ জন ডেঙ্গু রোগী পেয়েছিল এবং ৯৩ জনের মৃত্যু হয়েছিল।

যাবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *