বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

জিয়াউর রহমান জনগণের নেতা ছিলেন: বাবু গয়েশ^র চন্দ্র রায়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

[স্টাফ রির্পোটার]- জিয়াউর রহমান ‘উই রিভোল্ট…’ বলেন এবং স্বাধীনতার ঘোষণা দেন। সশস্ত্র যুদ্ধ করেন। জেড ফোর্সের নেতৃত্ব দেন। দেশ স্বাধীন করেন। জিয়াউর রহমান জনগণের নেতা ছিলেন। সাদামাটা জীবন-যাপন করতেন। তিনি অপচয় করতেন না। তিনি ছিলেন মৃদুভাষী। তিনি শুনতেন বেশী, বলতেন কম। তিনি কাজ করতেন বেশী, কথা বলতেন কম। জিয়াউর রহমান এর ছিল প্রচারহীন কর্ম। জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর গ্রামে গ্রামে গেছেন, নারী-শিশুসহ সকল মানুষের পাশে দাড়িয়েছেন। জিয়াউর রহমান নিজে সৎ ছিলেন, তার মন্ত্রীসভাও সৎ ছিল। জিয়াউর রহমান বিএনপি’র প্রতিষ্ঠাতা। আর এই বিএনপি জনগণের দল। জনগণের আশা-আকাঙ্খা, চিন্তা যে তারা ভোট দিতে চায়। জনগণের সেই ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় বিএনপি লড়ছে। বিএনপি জনগণের সাথে আছে। জাসাস-কে ধন্যবাদ যে জিয়াউর রহমান এর কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠান করছে। এখানে প্রতিটি ছবি কথা বলে। প্রতিটি ছবি ইতিহাস। জিয়াউর রহমানকে যদি আমরা বুঝতে পারি, চিনতে পারি তাহলে দেশের জনগণ যা চায় তা আমরা পূরণ করতে পারবো। দেশের জনগণ আমাদের উপর আস্থাশীল। আজ বিকাল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্ব-নির্ভর ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের নীচে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর কর্মময় জীবনের উপর আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় স্থায়ী কমিটি’র সম্মানিত সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায় উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

 

অনুষ্ঠান সভাপতিত্ব করেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম আহবায়ক লিয়াকত আলী এবং অনুষ্ঠান পরিচালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেগাস্টার চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, বিএনপি’র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জেড খান মোঃ রিয়াজ উদ্দিন নসু।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম আহবায়ক মোঃ আহসান উল্লাহ চৌধুরী, জাহেদুল আলম হিটো, কে এম খালেদুজ্জামান জুয়েল, মোঃ ফেরদৌস ফকির, ইঞ্জিঃ জাকির হোসেন,  জাসাস জেন্দ্রীয় কমিটি’র সদস্য এড. মোঃ আমিনুল ইসলাম, মিজানুর রহমান সরদার মিলন, মনিরুল ইসলাম পাটোয়ারী, জাসাস কেন্দ্রীয় কমিটি’র সাবেক অর্থ সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক মোঃ শরীফুল ইসলাম স্বপন, জাসাস জেন্দ্রীয় কমিটি’র সদস্য শাহিনুর আবেদীন, বাবুল তালুকদার, শাহ মোঃ বিল্লাল হোসেন, এনামুল হক জুয়েল, মোঃ মাজহারুল ইসলাম খান পায়েল, শিহাব খান, আব্দুল্লাহ আল কাদির সোহেল, মোঃ মিজানুর রহমান, আহসান হাবিব, জাসাস জেন্দ্রীয় কমিটি’র সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব শফিকুল হাসান রতন, জাসাস ঢাকা মহানগর উত্তর এর সদস্য সচিব আনোয়ার হোসেন আনু, জাসাস গাজীপুর মহানগর এর যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম সাদ্দামসহ জাসাস ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যুগ্ম আহবায়কবৃন্দ, সদস্যবৃন্দ ও বিভিন্ন থানার নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে অনুষ্ঠানটির সার্বিক বিষয়ে খোঁজ-খবর রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর আহবায়ক চিত্রনায়ক হেলাল খান।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *