মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

পরিবহন ব্যবস্থার খুলে দেওয়ার দাবি শ্রমিকদের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৩১ জুলাই, ২০২১

চলমান লকডাউনের মধ্যেই কাল রবিবার ১ আগস্ট থেকে সারাদেশের রপ্তানিমুখী শিল্প কারখানাগুলো খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এর আগে শিগগিরই শিল্প কারখানা খুলে দিতে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সচিব বরাবর দফায় দফায় চিঠি দিয়েছিল বিভিন্ন ব্যবসায়ী সংগঠন। সর্বশেষ গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে দেখা করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই, বিজিএমইএসহ বেশ কয়েকটি সংগঠনের নেতারা। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে রপ্তানিমুখী কারখানাকে ১ আগস্ট সকাল ৬টা থেকে বিধিনিষেধের আওতাবহির্ভূত রাখার সিদ্ধান্ত জানায়।

এদিকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্তে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মালিক-শ্রমিক উভয় পক্ষ। তবে লকডাউনের মধ্যে কারখানা খুলে দেওয়ায় বিপাকে পড়েছেন ঈদ করতে গ্রামে যাওয়া শ্রমিকরা। তাদের স্ব স্ব কর্মস্থলে ফিরিয়ে আনতে পরিবহন ব্যবস্থার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা। তারা বলছেন, শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে। শিল্পকে যেমন বাঁচাতে হবে, তেমনি শ্রমিকদেরও বাঁচাতে হবে। শ্রমিকদের কর্মস্থলে আনতে ব্যবস্থা করতে হবে পরিবহনের। পাশাপাশি কাজে যোগ দেওয়ার সাত দিনের মধ্যে সব শ্রমিককে টিকা দেওয়ার দাবিও জানিয়েছেন তারা।

তবে আপাতত কারখানার আশপাশের শ্রমিক নিয়েই ফ্যাক্টরি খুলতে চান শিল্প মালিকরা। তারা বলছেন, দেশের বিভিন্ন জায়গায় শিল্প কারখানা ছড়িয়ে ছিটিয়ে আছে। শ্রমিকদের কাজে যোগ দিতে তেমন সমস্যা হবে না। ঈদের পর ইতোমধ্যে তাদের অনেকে নিজেদের বাসস্থলে চলে আসছে। যারা এখনো আসেনি তাদের লকডাউনের পর এসে কাজে যোগ দেওয়ার সুযোগ থাকবে। কারখানা মালিকরা আরও বলছেন, আন্তর্জাতিক বাজার হারানোর শঙ্কা, সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়া, বন্দরে জট, সার্বিক অর্থনীতিসহ সবকিছু বিবেচনায় নিয়েই তারা সরকারকে রপ্তানিমুখী শিল্প কারখানা খুলে দেওয়ার অনুরোধ জানাতে বাধ্য হয়েছেন।

করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ হারের কারণে গত ঈদুল আজহার পরদিন ২৩ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এ সময় শিল্প কারখানা, সরকার-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস আদালত বন্ধ রাখা হয়। যদিও ঈদের আগের লকডাউনের মধ্যে শিল্প কারখানা চালু ছিল।

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান বলেন, ‘আপাতত শিল্প কারখানার আশপাশের শ্রমিক নিয়ে কারখানা চালু হবে। তাদের কাজে যোগ দিতে সমস্যা হবে না। তাদের দিয়ে আপাতত কাজ চালিয়ে নেওয়া হবে। সব শ্রমিক তো শহরমুখী নয়। এখন দেশের বিভিন্ন জায়গায় শিল্প কারখানা হয়েছে। তারা তাদের মতো করে আসবে।’ এক প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, ‘আপাতত আমরা কোনো পরিবহনের ব্যবস্থা করছি না। কারণ সরকার লকডাউনে জরুরি সেবা ছাড়া অফিস আদালত, পরিবহন সবকিছু এখনো সরকার বন্ধ রেখেছে। রপ্তানিমুখী শিল্প কারখানা কেবল খোলার অনুমতি দিয়েছে, সেখানে আগ বাড়িয়ে আমরা এ চিন্তা করব না।’

রপ্তানিকারক শিল্প মালিকদের সংগঠন ইএবি সভাপতি ও সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী বলেন, ‘প্রধানমন্ত্রী শিল্পবান্ধব মানুষ। তিনি দেশের অর্থনীতি, মানুষের জীবন-জীবিকার কথা চিন্তা করে শিল্প কারখানা খুলে দেওয়ার অনুমতি দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। শিল্প না বাঁচলে শ্রমিক বাঁচবে না। দেশের অর্থনীতি অচল হয়ে পড়বে।’ নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, অল্প সংখ্যক শ্রমিক নিয়ে সীমিত আকারে কাজ শুরু করি। তবে অনেক শ্রমিক ইতোমধ্যে কারখানার আশপাশে চলে এসেছে।

জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, ‘শিল্প কারখানা খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানাই। সরকার শ্রমিকদের কষ্টের কথা চিন্তা করেছেন। বাস্তবে শ্রমিকরা অনেক কষ্টে আছেন। কাজ না থাকলে শ্রমিকরা কী করে খাবে? দেশের অর্থনীতির জন্য শিল্প কারখানা যেমন খোলা রাখা প্রয়োজন, তেমনি লাখ লাখ শ্রমিকের জীবন বাঁচাতেও তা দরকার। তবে অবশ্যই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালাতে হবে। শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

শ্রমিক নেতা অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, ‘শ্রমিকদের জন্য পরিবহন ব্যবস্থা করতে হবে। অন্তত যেসব এলাকায় শ্রমিক বেশি থাকে, সেসব এলাকা থেকে তাদের নিয়ে আসতে হবে। পাশাপাশি সব শ্রমিককে টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে আগামী এক সপ্তাহের মধ্যে।

এ বিষয়ে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেন, কারখানার আশপাশে বসবাসকারী শ্রমিকদের দিয়েই ১ আগস্ট উৎপাদন কার্যক্রম চালু করা হবে। এ সময়ের মধ্যে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারবেন না তাদের চাকরি থেকে ছাটাই করা হবে না। কঠোর বিধিনিষেধ শেষ হলে (৫ আগস্টের পর) পর্যায়ক্রমে ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা কারখানার কাজে যোগ দিতে পারবেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *