শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

ভারত সিরিজেই মাহমুদউল্লাহর শেষ, বাংলাদেশ অধিনায়ক শান্ত ইঙ্গিত দিলেন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

টি-টোয়েন্টি থেকে সাকিব আল হাসানের অবসরের পর মূলত আলোচনা শুরু। কানপুরে সাকিব জানিয়েছিলেন, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল গোছানোর জন্য তার সরে দাঁড়ানো উচিত। বাংলাদেশও হাঁটছে সেই পথে, তবে মাহমুদউল্লাহ রিয়াদের কি হবে? 

গোয়ালিয়রে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির আগে আজ শুক্রবার (০৪ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহকে নিয়ে পরিকল্পনার প্রশ্নে, ভারত সিরিজেই তার শেষের ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

‘রিয়াদ ভাইর ব্যাপারটা অবশ্যই আমি যতটুকু বুঝতে পারি এই সিরিজ তার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন। সুতরাং এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই।’

২০২৪ সালে মাহমুদউল্লাহ ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। দুই ম্যাচে ফিফটি করেছেন। সবশেষ ৯ ম্যাচের কোনোটিতে ২৫ রানের উপর উঠতে পারেননি। সবশেষ ম্যাচে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সময়ে আউট হয়েছেন ৯ বলে ৬ রান করে। তাতে ডট বল ছিল ৬টি!

 

সাকিবের অবসর ঘোষণার পর ৩৮ বছর বয়সী মাহমুদউল্লাহ কবে অবসর নেবে এই আলোচনা ওঠে। যার রেশ দেখা গেল ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর দুই দিন আগে। যেখানে বেশ কয়েকবার মাহমুদউল্লাহকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়।

 

শান্ত বল ঠেলে দিয়েছেন নির্বাচক-বোর্ডের কোর্টে। তার সঙ্গে এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান, ‘এখন পর্যন্ত এ ব্যাপারে আমরা কোনো আলোচনায় যাইনি (শেষ সিরিজ কী না)। কিন্তু হয়তো সামনের দিকে হবে কী না…। এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে।’

ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদউল্লাহ। তার অধীনে ২০২২ বিশ্বকাপ খেলে বাংলাদেশ। পারফরম্যান্সের কারণে নেতৃত্ব হারিয়েছেন, বাদ পড়েছেন দল থেকে। কঠোর অনুশীলন ও অধ্যবসায়ে দলে ফিরলেও এখন পারফরম্যান্সের গ্রাফ তলানিতে।

অনুশীলনেও খুব একটা স্বাচ্ছন্দ্যে দেখা যাচ্ছে না মাহমুদউল্লাহকে। সতীর্থদের বলে কয়েকবার বোল্ড হয়েছেন, ঠিকঠাক শটও যেন হচ্ছিল না। এ ছাড়া দেশে অনুশীলন ম্যাচেও ভালো করতে পারেননি। 

 

একই জায়গায় শামীম পাটোয়ারিকে না নিয়ে মাহমুদউল্লাহকে নেওয়ার প্রশ্নে শান্ত পাল্টা জিজ্ঞাসা করেন, কার সঙ্গে কার তুলনা করছেন?

‘কার সঙ্গে কার তুলনা করছেন (শামীম না রিয়াদ)। জিনিসটা হচ্ছে, রিয়াদ ভাই এত বছর ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছেন, ভালো করছেন। অনেক ম্যাচ জিতিয়েছেন, হ্যাঁ অনেক ম্যাচ হয়তো শেষ করে আসতে পারেননি। কিন্তু অনেক ম্যাচ জয়ের পেছনে উনার অনেক অবদান আছে।’

 

‘শামীম তরুণ এবং খুবই ভালো করছেন, খুবই ভালো ব্যাটিং করছেন। কিন্তু আমি এ জায়গায় তুলনায় এখনই যেতে চাই না, শামীম দারুণ ব্যাটিং করছে। যখনই সুযোগ পাবে বাংলাদেশ দলে খুব ভালো সার্ভিস দেবে। এ মুহূর্তে যদি বলেন যে রিয়াদ ভাই অনুশীলন ম্যাচে ভালো করেনি, এটা আমার কাছে ম্যাটার করে না’ -আরও যোগ করেন শান্ত।

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *