বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

যৌক্তিক সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা নিন : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। 
বিএনপি’র মহাসচিব আজ শনিবার দুপুরে রাজধানীর রমনা এলাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইন্সটিউশন (আইইবি) মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা সবাই মিলে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারকে দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব দিয়েছি। আমরা তাদেরকে অবশ্যই সময় দিচ্ছি, সময় দেবো। কিন্তু বার বার প্রশ্ন আসে যে- সেই সময় কতদিন? 
এ প্রশ্ন উত্থাপন করে মির্জা ফখরুল বলেন, আমরা সেই পর্যন্ত সময় দেবো, যেটা যৌক্তিক এবং যে সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারে। আমরা রাজনীতি করি বলেই আন্দোলন করেছি, জান দিয়েছি, প্রাণ দিয়েছি। আমাদের লক্ষ্য একটাই- আমরা জনগণের ভোটের অধিকার ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই।’
এ সময় তিনি বলেন,  আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না। আবার মাইনাস টু ফর্মূলা দেখতে চাই না। আমরা মৌলবাদ বা জঙ্গিবাদ কিংবা সন্ত্রাসকে আবার দেখতে চাই না। আমরা সত্যিকার অর্থে দেশে একটি সুস্থ ও উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই।’
এ সমাবেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, ‘আমরা তাদের হাতেই সরকার পরিচালনার (অন্তর্বর্তীকালীন সরকার) দায়িত্ব দিয়েছি, যাদেরকে যোগ্য মনে হয়েছে। আমরা এখনও মনে করি যে, এরা যোগ্য মানুষ এবং তারা কাজ করছেন।’ 
তিনি এই সরকারকে অতি দ্রুততার সঙ্গে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
প্রশাসনে ‘স্বৈরাচারের ভূত’ এখনও বসে আছে উল্লেখ করে বিএনপি’র মহাসচিব বলেন, এদেরকে তাড়াতে না পারলে অন্তবর্তী সরকারের কোনো প্রচেষ্টা সফল হবে না। 
তিনি অন্তবর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, ‘যে ভূতগুলোকে নিয়ে পতিত স্বৈরাচার এতোদিন জনগণের ওপর অত্যাচার-নিপীড়ন চালিয়েছে, যারা দুর্নীতি করেছে, লুটপাট করেছে, সেই ভূতেরা কিন্তু এখনো প্রশাসনে বহাল তবিয়তে অবস্থান করছেন। এই ভূতগুলোকে অবশ্যই দূর করতে হবে, নইলে আপনারা কোনো কিছুই করতে সক্ষম হবেন না।’
প্রতিকূল আবহাওয়া থাকা সত্বেও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের এই সমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক অংশ গ্রহণ করেন। 
শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে এ সমাবেশে গণঅধিকার পরিষদের আহ্বায়ক নূরুল হক নূরসহ শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের চৌধুরী মূগিস উদ্দিন মাহমুদ ও জাকির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *