রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা অধিদপ্তর করা হবে: তারেক রহমান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি ক্ষমতায় গেলে সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের চ্যালেঞ্জ মোটানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আলাদা অধিদপ্তর গঠন করবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে ‘এলজিইডি-আরডিইসি’ ভবন মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
 
এই মতবিনিময় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য একটি পৃথক অধিদপ্তর গঠনের পরিকল্পনা আমাদের রয়েছে’ উল্লেখ করে তারেক রহমান বলেন, এটি বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য সুনির্দিষ্ট কর্মসূচি পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করবে।
 
বিএনপি প্রতিবন্ধী নাগরিক সংগঠনের পরিষদ (পিএনএসপি)  সম্বন্বয়ে এই অনুষ্ঠানের আযোজন করে। বিভিন্ন সংস্থার প্রায় ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি এ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

পিএনএসপি’র সাধারণ সম্পাদক সালমা মাহবুবের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষদেও বিশেষ অনুরোধে পরবর্তীতে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

তারেক রহমান বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বিএনপি প্রতিবন্ধী ভাতা বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে। তাঁর দল বিএনপি সমাজকল্যাণ, স্বাস্থ্য, প্রাথমিক ও গণশিক্ষাসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের সমন্বয়ে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিবন্ধন প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে চায়, যাতে তাদের একজনও  সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হয়।

তিনি বলেন, ‘জনগণের ভোটে নির্বাচত হয়ে ক্ষমতায় গেলে আমরা সকল গণপরিবহন এবং সরকারি ও বেসরকারি ভবনকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবান্ধব করার জন্য একটি সমন্বিত উদ্যোগ নিতে চাই।’

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রশিক্ষণ প্রদান করে কিন্তু প্রশিক্ষণ শেষে প্রতিবন্ধী নাগরিকদের চাকরি পেতে অনেক সময় সমস্যা হয়।

এ বিষয়ে বিএনপির একটি পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বৃহৎ কোম্পানিগুলোকে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়োগে উৎসাহিত করার উদ্যোগ নিতে চাই’। যদি কোন কোম্পানি নির্দিষ্ট শতাংশ প্রতিবন্ধী নাগরিক নিয়োগ করে, তাহলে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের কর মওকুফের সুবিধা প্রদান করা হবে বলেও তারেক রহমান উল্লেখ করেন।

এ অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. পারভেজ রেজা কাকন ও ‘আমরা বিএনপি পরিবার’র আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সাথে তারেক রহমানের আজকের মতবিনিময় অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বিএনপি মিডিয়া সেলের সদস্য ডা. মোস্তফা আজিজ সুমন, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ফারজানা শারমিন পুতুল, জাতীয় প্রেসক্লাবে স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এম সাঈদ খান, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক ফারহান আরিফ।

দেশের বিভিন্নপ্রান্ত থেকে আসা অন্তত দেড় শতাধিক প্রতিবন্ধী নাগরিক এই মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

পিএনএসপির সাধারণ সম্পাদক সালমা মাহবুব (তিনি হুইল চেয়ারে বসা প্রতিবন্ধী) এবং আরেকজন সঞ্চালক ইফতেখার মাহবুব (তিনি নিজেও দৃষ্টি প্রতিবন্ধী)।

তারেক রহমান বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সমস্যা সমাধানের জন্য আলাদা অধিদপ্তর গঠন, জেলা সদর হাসপাতালগুলোতে বিশেষায়িত ইউনিট স্থাপন, প্রত্যন্ত অঞ্চলে মোবাইল হেলথ ক্লিনিক চালু, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের সহায়ক উপকরণসমূহ দেশে তৈরির কারখানা স্থাপন, প্রতিবন্ধী শিশুদের শারীরিক সক্ষমতা গড়ে তুলতে প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট, প্রান্তিক থেকে কেন্দ্রীয় পর্যন্ত খেলাধুলার সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এবং টুর্নামেন্টের মাধ্যমে প্যারা অলিম্পিকের সহায়তা করা হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা যারা আপনাদের মতন কঠিন শারীরিক বা মানসিক সমস্যার সম্মুখীন হইনি তারা কিন্তু অনেক সময় বুঝতে পারি না কি অসীম বাধা অতিক্রম করে আপনারা স্বপ্ন দেখেন এবং আমাদেরকে স্বপ্ন দেখান বা দেখতে শিখান।’

অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের কথা শুনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আজকে এখানে এসে আমার কাছে নতুন জগৎ উন্মোচিত হয়েছে। এখানে না আসলে এর সঙ্গে পরিচিত হতে পারতাম না। আমরা আপনাদের সহযাত্রী। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।’সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *