মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

বিদেশ যাওয়ার আগে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম খালেদা জিয়া

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানানো পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সাথে আলাপকালে জানান, ‘বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশ ছাড়ার আগে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’ 

তিনি জানান, বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরে আমাকে আবারও বলেছেন, ‘আপনি গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে বলবেন যে, তারা যেন আমার জন্য দোয়া করেন। আর আমিও দোয়া চাইছি যে, আল্লাহতায়ালা যেন এদেশকে, এ দেশের মানুষকে ভালো রাখেন, তাদের কল্যাণ করেন। দেশ যেন ভালো থাকে, গণতন্ত্রকে যেন প্রতিষ্ঠা করা হয় এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে যেন আমরা সবাই মিলে এফোর্ড করি।’

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে ও মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে ৬ বছর আটক করে রাখা হয়েছিলো। এই আটক করে রাখার সময়ে তিনি (বেগম জিয়া) অসুস্থ হয়ে পড়েন। যার ফলে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। আমরা বার বার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে অনুরোধ করেছিলাম চিকিৎসার জন্য তাঁকে বাইরে যাওয়ার সুযোগ করে দেয়া হোক। কিন্তু  ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদের অনুরোধে কর্ণপাত করেননি।’

তিনি বলেন, ‘আল্লাহর অশেষ রহমতে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেথ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকে দেশনেত্রী সমস্ত মিথ্যা মামলা থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে গেলেন।  এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আশা করছি, সুচিকিসা শেষে সুস্থ হয়ে তিনি (বেগম খালেদা জিয়া) আবার দেশের মানুষের কাছে ফিরে আাসবেন।’বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *