শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৬ জুলাই, ২০২৫

ভূঁইফোড় সংগঠন বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সর্তক করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল রুহুল রিজভী স্বাক্ষরিত এই সংক্রান্ত শনিবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অধীন অনুমোদিত ১১টি অঙ্গ ও সহযোগী সংগঠন যথাক্রমে-জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস), জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, জাতীয়তাবাদী মহিলা দল, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল, জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী ওলামা দল, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলএবং  জাতীয়তাবাদী তাঁতী দল ব্যতীত অন্য কোন অনুমোদিত সংগঠন নেই।’

বিজ্ঞপ্তি বলা হয়েছে যে, ‘সাম্প্রতিককালে লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে জাতীয়তাবাদী নাম ব্যবহার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জিয়া পরিবার ও তারেক রহমানের নাম ব্যবহার করে নাম সর্বস্ব সংগঠন ও পদ পদবী ব্যবহার করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের ভাবমূর্তি ক্ষুন্ন করছে। এ সংক্রান্ত বহু অভিযোগ জেলা বিএনপির অবগত ও দৃষ্টি গোচর হয়েছে।’

সকলকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি এবং অনুমোদিত অঙ্গ ও সহযোগী সংগঠন ব্যতীত, অন্যকোন নাম বা জাতীয়তাবাদী ও জিয়া পরিবারের নাম/ছবি ব্যবহার করে সকল ধরণের প্রচার প্রচারণা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা গেল। নাম সর্বস্ব ভূঁইফোড় সংগঠন সমূহ সম্পূর্ণ অ-অনুমোদিত এবং অবৈধ।

ভূঁইফোড় সংগঠনের কোন কর্মের দায়ভার বিএনপি ও অঙ্গ সংগঠন গ্রহণ করবে না। এ ধরনের যে কোন অনিয়মতান্ত্রিক কর্মকান্ড দৃষ্টি গোচর হলে জেলা বিএনপিকে অবহিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। সাংগঠনিক নির্দেশনা অমান্য করে যদি কোন ব্যক্তি বা গোষ্ঠী এরূপ কর্মকান্ড পরিচালনা করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *