বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

হাবিব-ন্যানসির নতুন গান ‘বৃষ্টি যদি আর না থামে আজ’

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ আগস্ট, ২০২১

গানের জনপ্রিয় জুটি হাবিব-ন্যানসি। গতকাল তারা প্রকাশ করলেন নতুন গান ‘বৃষ্টি যদি আর না থামে আজ’। মজার বিষয় হলো নতুন এই গানের কথা লিখেছেন ৬ জন গীতিকবি। মূলত, হাবিবের লেখা ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ কথাগুলো ছন্দের তালে তালে এগিয়ে নিয়েছেন তারা।

চলতি মাসের শুরুর দিকে হাবিব তার ফেসবুকে ‘বৃষ্টি যদি আর না থামে আজ’ কথাগুলো প্রকাশ করেন। বলে দেন, বাকি কথা ভক্ত-শ্রোতাদের লিখতে। সেখান থেকে বাছাই করে পছন্দের একটি লাইন হাবিব আবারও প্রকাশ করেন তার ফেসবুকে। এরপর আবার সেই কথাগুলোর সঙ্গে মিল রেখে ভক্তরা আরও কিছু কথা লিখেন। এভাবেই পুরো গানের কথা সংগ্রহ করেন হাবিব।

হাবিব বলেন, ‘এটি খুব মজার ও ইউনিক। ঈদুল আজহার আগে লকডাউনে আমি একটি লাইন লিখি ফেসবুক পেজে প্রকাশ করি এবং জানাই, যারা আগ্রহী তারা যেন একজনের পর আরেকজন বাক্য লিখে একটি অর্থবহ কিছু তৈরি করেন। আমি অভিভূত হয়ে গেছি। সবাই এত সুন্দর সুন্দর লাইন লিখেছেন!’

তিনি আরও বলেন, ‘সবাই অনেক সুন্দর সুন্দর কথা লিখেছেন কিন্তু সবার লাইন নিতে পারিনি। একটি গান তৈরির জন্য যেমন হলে ভালো হয় সে ক’টি লাইনই রেখেছি। গানটি চূড়ান্ত হওয়ার পর মনে হয়েছে এটি দ্বৈত হলে ভালো হয়। তখন ন্যানসিকে যুক্ত করি।’

ন্যানসি বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে গান গাওয়া সব সময় আনন্দের। এই গান আমার গাওয়ার কথা ছিল না। কিন্তু হাবিব ভাই বললেন, তাই গেয়েছি। তা ছাড়া গানের কথা এবং গান তৈরির ভাবনাটা আমার খুব ভালো লেগেছে।’

‘বৃষ্টি যদি আর না থামে আজ’ গানের কথা লিখেছেন এবরিয়াদ হাসান, ক্যাথরিন আলো, সুফিয়ান খান, সাহাদাত হোসাইন, মুকুল রয় ও জাহিদ হাসান রাকিব। সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। গানটি প্রকাশ হয়েছে হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *