শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে ইরান দৃঢ় প্রতিজ্ঞ : রায়িসি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে বিদ্যমান সব সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানিয়ে দেশটির প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, তার সরকারের আমলে দু’দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

শুক্রবার তেহরান সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে এক বৈঠকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

 

সাক্ষাতে বাংলাদেশের সাথে ইরানের সুপ্রাচীন সাংস্কৃতিক সম্পর্কের কথা স্মরণ করেন প্রেসিডেন্ট রায়িসি। তিনি বলেন, সেই সম্পর্কের ধারাবাহিকতায় সকল ক্ষেত্রে বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ঢাকার সাথে তেহরানের সহযোগিতা শক্তিশালী করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বিদ্যমান সুযোগ ও সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্কের বিস্তার ঘটানো সম্ভব হলে তাতে দু’দেশের জনগণই লাভবান হবে।

দ্বিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে উভয় দেশে যৌথ পুঁজি বিনিয়োগেও আগ্রহ প্রকাশ করেন সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। মিয়ানমারের রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য তিনি বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান।

ইরানের প্রেসিডেন্ট বলেন, নির্যাতিত মুসলিম এই জনগোষ্ঠীকে তাদের চলমান দুর্দশা থেকে মুক্তি দেয়ার স্থায়ী ব্যবস্থা করতে হবে এবং এ কাজে ইরান সাধ্য অনুযায়ী বাংলাদেশের পাশে থাকবে।

সাক্ষাতে আগামী চার বছর প্রেসিডেন্ট রায়িসির দায়িত্ব পালনের সময় বাংলাদেশের সাথে ইরানের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা চলছে তাতে তেহরানের অংশগ্রহণ প্রত্যাশা করে ঢাকা।

প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির শপথ অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তেহরান সফরে গিয়েছেন বাংলাদেশের মন্ত্রী শাহরিয়ার আলম। বৃহস্পতিবার ইরানের সংসদে ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

সূত্র : পার্সটুডে

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *