শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

পরীমণি-সাকলায়েনের বিষয়টি তদন্তে উঠে আসবে: সিআইডি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

পরীমণির সঙ্গে গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) সাকলায়েনের ‘অনৈতিক’ সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ইতোমধ্যে পরীমণিসহ মডেল মৌ, পিয়াসা ও রাজের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্তভার ও মামলার ডকেট বুঝে পেয়েছে সিআইডি।

এদিকে পরীমণিসহ আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সিআইডির তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

শনিবার দুপুরে মালিবাগের সিআইডি কার্যালয়ে আলাপকালে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

পরীমণি এখন আসামি তবে এর আগে অন্য একটা মামলায় তিনি বাদী ছিলেন। ঘটনাক্রমে একজন মামলার বাদীর সঙ্গে তদন্ত কর্মকর্তার প্রণয় ঘটেছে, এ বিষয়গুলো আপনাদের তদন্তে উঠে আসবে কিনা? জানতে চাইলে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, অবশ্যই উঠে আসবে। আমরা তো সুষ্ঠুভাবে তদন্ত করব সে কারণে মামলা সংক্রান্ত এবং আসামি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মাধ্যম ও গণমাধ্যমে যা প্রকাশ পাবে সে বিষয়গুলো তদন্তে আসামি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হবে।

সেটা যদি মামলার তদন্ত কর্মকর্তাও হয় তাও কি আমলে নেওয়া হবে? অবশ্যই। কেউই আইনের ঊর্ধ্বে নয়, সে যেই হোক না কেন। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত করে সত্য উদঘাটন করতে।

তিনি বলেন, ৬ আগস্ট আমরা মামলার ডকেট এবং আসামিদের বুঝে পেয়েছি। আসামিদের মধ্যে পরীমণি, মডেল মৌ, পিয়াসা, নজরুল ইসলাম রাজ বর্তমানে সিআইডির হেফাজতে রয়েছে। তবে হেলেনা জাহাঙ্গীর ও মিশু হাসান বর্তমানে আমাদের হেফাজতে নেই তারা অন্য মামলার তদন্তে ডিএমপির কাছে রয়েছে।

সিআইডির অতিরিক্ত ডিআইজি বলেন, গতকালই আমরা আসামি ও মামলা ডকেট বুঝে পেয়েছি। সবেমাত্র তদন্ত শুরু হয়েছে। সুতরাং এই মুহূর্তে সব বলা মুশকিল।

কারণ সিআইডিতে যেকোনও তদন্তই পুঙ্খানুপুঙ্খভাবে করা হয়। আমাদের ফরেনসিক ল্যাব, কেমিক্যাল ল্যাব, ডিএনএ ল্যাব ও আইটি ফরেনসিক ল্যাব রয়েছে। আমরা মামলার তদন্ত সুষ্ঠুভাবে করতে চাই। এর জন্য তদন্ত কার্যক্রমে আমাদের সময় লাগবে। ইতোমধ্যে সিআইডির হেফাজতে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে।

পরীমণির বিরুদ্ধে যে বিষয়গুলো উঠে এসেছে, মাদক কারবার, পার্টি ব্ল্যাকমেলিং এই বিষয়গুলো কিভাবে আপনারা প্রমাণ করবেন? প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে আমরা তদন্ত শুরু করেছি। তদন্তের অগ্রগতি সম্পর্কে আমরা সময় সময় আপনাদের জানাবো।

পরীমণির এমন অপকর্মে প্রভাবশালীরা অনেকেই জড়িত রয়েছেন তাদের বিষয়ে কি পদক্ষেপ নেবেন? জানতে চাইলে শেখ ওমর ফারুক বলেন, অবশ্যই, যদি প্রভাবশালী কেউ জড়িত থাকে তবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *