শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

টোকিও অলিম্পিতে ভলিবল ইভেন্টে-ব্রাজিলকে হারাল আর্জেন্টিনা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

খেলার জগতে আর্জেন্টিনা ও ব্রাজিল চিরপ্রতিদ্বন্দী প্রতিপক্ষ। ঠিক ক্রিকেটের ভারত-পাকিস্তানের মতো। অগুরুত্বপূর্ণ বা প্রীতিম্যাচেও কেউ কাউকে ছাড় দেয় না। তা যে কোনো খেলা বা ইভেন্টে হোক।

টোকিও অলিম্পিতে ভলিবল ইভেন্টে আরিয়াক এরেনায় শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ব্রাজিলের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। উদ্দেশ্য তৃতীয় স্থান দখল। কারণ এর আগে এই ইভেন্টে সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে যায় আর্জেন্টিনা। অন্য সেমিফাইনালে রাশিয়ার কাছে হেরে যায় ব্রাজিল।

তাই ব্রোঞ্জ পদক নিয়েই ঘরে ফিরতে লড়াইয়ে মুখোমুখি হয় লাতিন আমেরিকার দুই দেশ। আর সেই লড়াইয়ে ব্রাজিলকে ৩-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতে নিয়েছে আর্জেন্টিনা দল। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছে অলিম্পিকপ্রেমীরা।

ম্যাচের প্রথম সেটে ৩০ মিনিটের লড়াইয়ে এগিয়েছিল আর্জেন্টিনা। ২৫-২৩ পয়েন্টের ব্যবধানে সেট নিজেদের করে নেয় আলবিসেলেস্তেরা। তবে দ্বিতীয় সেটে দুর্দান্ত খেলে ব্রাজিল। ২৫-২০ পয়েন্টে সেটটি জেতে সেলেকাওরা। ১-১ সমতায় তৃতীয় সেট শুরু হলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে ওঠে। ৩১ মিনিটব্যাপী লড়াইয়ে ২৫-২০ পয়েন্টে জিতে ওই সেটটিও দখলে নেয় ব্রাজিল। ২-১ ব্যবধানে এগিয়ে যায় হলুদ জার্সিরা।

পরপর দুই সেট হেরে পিছিয়ে পড়ে চতুর্থ সেটে অসাধারণভাবে ঘুরে দাঁড়ায়  আর্জেন্টিনা। ২৯ মিনিটেই ব্রাজিলকে ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে হারায় তারা। ২-২ সমতায় ম্যাচ গড়ায় পঞ্চম সেটে। যেখানে জমজমাট লড়াই হয়েছে।

পঞ্চম সেটে তুমুল লড়াই করে ১৫-১৩ ব্যবধানে ব্রাজিলকে হারিয়ে দিয়েছে আর্জেন্টিনা। ফলে ৩-২ ব্যবধানে অলিম্পিকের ভলিবল পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ পদক নিজেদের করে নিল আর্জেন্টিনা।

অলিম্পিক ভলিবলে দীর্ঘ ৩৩ বছর পর পদকের দেখা পেল তারা। এর আগে ১৯৮৮ সালের সিউল অলিম্পিকেও ভলিবল থেকে ব্রোঞ্জ জিতেছিল আর্জেন্টিনা।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *