শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে -ইকবাল হাসান মাহমুদ টুকু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

করোনাকালিন সময়ে সাধারণ মানুষের সহযোগিতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে নারায়ণগঞ্জে বিএনপির করোনা হেল্প সেন্টার উদ্বোধন করা হয়েছে। 

আজ শনিবার দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের মাসদাইর এলাকার মজলুম মিলনায়তনে এই হেল্প সেন্টারের উদ্বোধন করা হয়। 

করোনা সংক্রমণ যতদিন থাকবে তাদের এই সেবা চলমান থাকবে বলে জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। প্রতিদিন সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত জেলা বিএনপির বিএনপির নেতারা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন। সে লক্ষ্যে তাদের একটি উপ কমিটিও গঠন করা হয়েছে। 

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও করোনা পর্যবেক্ষণ কমিটির আহবায়ক ইকবাল হাসান টুকু প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে করোনা হেল্প সেন্টারের উদ্বোধন করেন।

ইকবাল হাসান টুকু  বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে ধ্বংস করে দিয়েছে। সরকারী দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুধু বড় বড় কথা বলেন। তাদের কথার সাথে বাস্তবতার মিল নেই। আমরা সরকারী দলের মন্ত্রীদের মতো এত পাগল হই না যে একেক সময় একে কথা বলবো। আমরা সীমিত সম্পদ নিয়েও চেষ্টা চালিয়ে যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর জন্য। আজকের এই করোনা হেল্প সেন্টার নারায়ণগঞ্জবাসীর জন্য উৎসর্গ করা হলো।

উদ্বোধনকালে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের মন্ত্রী বলে বেড়ান করোনাকালে বিএনপি কাজ করছে না। বিএনপি কাছ করছে কি করছে না সেটাই নারায়ণগঞ্জেই প্রমাণ পাওয়া যায়। আপনারা জানেন নারায়ণগঞ্জে অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার ছোট ভাই মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খোরশেদ কি করেছেন। মানুষের সেবায় কিভাবে নিজেকে নিয়োজিত রেখেছেন। তার সেবা কার্যক্রম বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে। তাকে করোনা হিরো উপধি দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ ও হেল্প সেন্টার উপ কমিটির আহবায়ক জাহিদ হাসান রোজেল, সদস্য নজরুল ইসলাম টিটু, সদর উপজেলা চেয়ারম্যান বিএনপির নেতা আবুল কালাম আজাদ বিশ্বাস, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম রবি ও আব্দুল হাই রাজু আশরাফুল হক রিপন, রিয়াদ মো. চৌধুরী, একরামুল কবির মামুন, শাহ আলম মুকুল, রহিমা শরীফ মায়া, রুহুল আমিন, মাসুকুল ইসলাম রাজীব ও জুয়েল আহমেদ প্রমুখ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *