বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কেন নিয়ে গিয়েছিল ডিবি- ব্যাখ্যা দিলেন চয়নিকা চৌধুরী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৭ আগস্ট, ২০২১

পরীমনিকাণ্ডে নানাভাবে আসছে নির্মাতা চয়নিকা চৌধুরীর নাম। তাকে ‘মম’ ডাকেন পরীমনি। সাভারের ব্লোট ক্লাবের ঘটনায় আলোচিত নায়িকা পরীমনির পাশে ছিলেন চয়নিকা চৌধুরী। ওই ঘটনায় পরীমনির পক্ষে সোচ্চার হলেও গত বুধবার পরীমনিকে গ্রেপ্তারের পর চুপ ছিলেন এই নির্মাতা। এর মধ্যেই গতকাল শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। কয়েক ঘণ্টা পর আবার তাকে ছেড়েও দেওয়া হয়।

এদিকে গোয়েন্দা পুলিশ কেন তাকে আটক করে নিয়ে যায়- এমন বিষয়ে চয়নিকা চৌধুরী বলেন, ‘পরীমনি গ্রেপ্তারের পর আমাকে নিয়ে অনেক ট্রল হয়েছে। আমি আছি কি নাই, কেন যাই নাই। আমার ফেসবুকও কেন ডিঅ্যাক্টিভেট? এসব বিষয়ে একটি টেলিভিশন আমার অবস্থান জানতে চেয়েছিল। আমিও আমার অবস্থান পরিষ্কার করেছি। অনুষ্ঠান শেষে টেলিভিশন চ্যানেল থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফিরছিলাম। হঠাৎ পুলিশের একটি দল আমার গাড়ি ঘিরে ধরে। বিষয় হচ্ছে, হঠাৎ করে এভাবে নিয়ে যাওয়াতে ভয় পেয়ে গেছিলাম একটু। আমি বুঝতে পারিনি। ভাবছি, কারা ওরা। ভয় পাইছি। আমি নেমে গেলেই ভালো হতো। যা-ই হোক, আমারই বুঝার ভুল।’

চয়নিকা আরও বলেন, ‘ডিবি কার্যালয়ে যাওয়ার পর সবাই সুন্দর ব্যবহার করল। তারা আমার কাছে কিছু তথ্য জানতে চেয়েছে। আমিও সুন্দরভাবে উত্তর দিয়েছি।’ তবে কী ব্যাপারে জানতে চেয়েছে- এমন প্রশ্নের জবাবে চয়নিকা চৌধুরী বলেন, ‘সেটা তো বলব না। এটা তদন্তাধীন। পরীমনির ব্যাপারে কিছু তথ্য দরকার ছিল। পরীমনির ব্যাপারে ওরা কিছু তথ্য জানতে চেয়েছে। আমি সুন্দর করে উত্তর দিয়েছি। আমার উত্তরে তারা হ্যাপি হয়েছে। আমাকে ছেড়ে দিয়েছে।’

চয়নিকা চৌধুরীর ‘বিশ্বসুন্দরী’ ছবিতে অভিনয় করেছেন পরীমনি। তার ওয়েব ফিল্ম ‘অন্তরালে’র জন্যও সম্প্রতি চুক্তিবদ্ধ হন পরী। পরীমনির সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যায়। গত জুনে সাভারের বোট ক্লাবের ঘটনায় ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে পরীমনি ধর্ষণের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন। ওই সময় তার পাশেই ছিলেন নির্মাত চয়নিকা চৌধুরী। সেসময় পরীমনি চয়নিকাকে বারবার ‘মম’ বলে সম্বোধন করেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *