শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি হয়েছে ৩০১ জন, সোয়া ২ মাসে ৫৪ জনের মৃত্যু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চলতি মাসের প্রথম ১০ দিনে তিন হাজার ২০০ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩০১ জন। এডিস মশাবাহিত এ রোগে সেপ্টেম্বরে প্রাণ গেছে আটজনের। গত আগস্টে এ মৌসুমের সর্বোচ্চ সাত হাজার ৬৯৮ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে এসেছিল। আর এ মাসে মৃত্যু হয়েছিল ৩৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চলতি বছরের প্রথম ছয় মাসে ডেঙ্গুতে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে জুলাই থেকে রোগী বাড়ায় গত সোয়া দুই মাসেই ৫৪ জন মারা গেছেন।

অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিদের মধ্যে ২৫৩ জন ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ৪৮ জন। এর আগের দিন শুক্রবার ২৪৮ জনের ভর্তির খবর দিয়েছিল অধিদপ্তর। সেই হিসেবে শুক্রবারের তুলনায় হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে। তবে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন এক হাজার ২৭১ জন। তাদের মধ্যে ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে এক হাজার ৮৩ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন বিভাগে ১৮৮ জন ভর্তি রয়েছেন। চলতি বছর হাসপাতালে মোট চিকিৎসা নিতে এসেছে ১৩ হাজার ৫৫৬ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে এখন পর্যন্ত ১২ হাজার ২৩১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *